• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম
মুজিবনগরে নাগরিক সমাজের শ্রদ্ধা, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সব দিবস যথাযোগ্যভাবে পালনের দাবি অনভিজ্ঞ দল নিয়েও বাংলাদেশকে হারালো নিউজিল্যান্ড জ্বালানি তেলের অপ্রতুলতার প্রভাবে চড়া বাজার ৫০ ঘণ্টায় ভারত থেকে আসবে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: ৭ জন রিমান্ড শেষে কারাগারে চার লাল কার্ডের দিনে আবাহনী ও মোহামেডানের জয়, কিংসের ড্র গ্যাস না পেয়ে মহাসড়ক অবরোধ করলেন আমিনবাজারের বাসিন্দারা পাম্পে তেল নেয়ায় অগ্রাধিকার চায় পুলিশ শাহবাগে নাগরিকদের ওপর হামলার নিন্দা: বিচার দাবিতে ৩৭০ বিশিষ্ট নাগরিকের বিবৃতি নারায়ণগঞ্জে পানির ট্যাংকিতে নেমে দুই শ্রমিকের মৃত্যু

ফ্রান্সের অপেশাদার এক ফুটবল ম্যাচে ২৪ লাল কার্ড

প্রভাত রিপোর্ট / ২৩ বার
আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

প্রভাত স্পোর্টস: ফ্রান্সের অপেশাদার ফুটবলে নজিরবিহীন এক ঘটনার জন্ম হয়েছে। একটি আঞ্চলিক ম্যাচে সংঘর্ষের জেরে রেফারিকে একসঙ্গে ২৪টি লাল কার্ড দেখাতে হয়েছে, যা স্থানীয় ফুটবলে বিরল ও কলঙ্কজনক ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
ফ্রান্সের মোরবিহাঁ অঞ্চলের দ্বিতীয় বিভাগের ম্যাচে অ্যাভেনির দ্য গিলিয়ের ও ইন্ডিপেনডঁ দ্য মোরঁ-এর লড়াই ২-২ গোলে ড্র হয়। তবে ম্যাচ শেষের বাঁশি বাজার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
দুই দলের সমর্থকদের মধ্যে শুরু হওয়া বাগবিতণ্ডা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। পরে খেলোয়াড় ও এক অভিভাবক এতে জড়িয়ে পড়লে উত্তেজনা আরও বাড়ে। ফরাসি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এক খেলোয়াড়ের বাবা মাঠে ঢুকে ছেলেকে রক্ষা করতে গিয়ে সংঘর্ষে অংশ নেন এবং এতে মারামারি চরম আকার ধারণ করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে রেফারি ম্যাচে অংশ নেয়া ২৭ জন খেলোয়াড়ের মধ্যে ২৪ জনকে লাল কার্ড দেখান। এর মধ্যে গিলিয়ের দলের ১৩ জন এবং মোরঁ দলের ১১ জন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষে কিছু ব্যক্তি লাঠিও ব্যবহার করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও