• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম
মুজিবনগরে নাগরিক সমাজের শ্রদ্ধা, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সব দিবস যথাযোগ্যভাবে পালনের দাবি অনভিজ্ঞ দল নিয়েও বাংলাদেশকে হারালো নিউজিল্যান্ড জ্বালানি তেলের অপ্রতুলতার প্রভাবে চড়া বাজার ৫০ ঘণ্টায় ভারত থেকে আসবে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: ৭ জন রিমান্ড শেষে কারাগারে চার লাল কার্ডের দিনে আবাহনী ও মোহামেডানের জয়, কিংসের ড্র গ্যাস না পেয়ে মহাসড়ক অবরোধ করলেন আমিনবাজারের বাসিন্দারা পাম্পে তেল নেয়ায় অগ্রাধিকার চায় পুলিশ শাহবাগে নাগরিকদের ওপর হামলার নিন্দা: বিচার দাবিতে ৩৭০ বিশিষ্ট নাগরিকের বিবৃতি নারায়ণগঞ্জে পানির ট্যাংকিতে নেমে দুই শ্রমিকের মৃত্যু

না ফেরার দেশে রোমানিয়ার কিংবদন্তি কোচ মিরচা লুসেস্কু

প্রভাত রিপোর্ট / ৩৯ বার
আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

প্রভাত স্পোর্টস: ৮০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন রোমানিয়ার কিংবদন্তি কোচ মিরচা লুসেস্কু। দেশটির জাতীয় দলের কোচের পদ থেকে পদত্যাগ করার পাঁচ দিন পরই শেষ নিশ্বাস ত্যাগ করলেন তিনি। কিংবদন্তি এই কোচের মৃত্যুতে ফুটবলবিশ্বে নেমেছে শোকের ছায়া। গত বৃহস্পতিবার অনুশীলনের আগে অসুস্থ বোধ করার পদত্যাগ করেছিলেন লুসেস্কু। শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। চিকৎসাধীন অবস্থায় বুধবার (৮ এপ্রিল) তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে রোমানিয়ান ফুটবল ফেডারেশন। এক বিবৃতিতে তারা জানায়, ‘রোমানিয়ান ফুটবল কেবল একজন কোচকেই হারায়নি, বরং একজন মেন্টর, স্বপ্নদ্রষ্টা এবং জাতীয় প্রতীককেও হারিয়েছে।’
৪৭ বছরের দীর্ঘ কোচিং ক্যারিয়ারে লুসেস্কু ইউরোপের বড় বড় সব ক্লাবে নিজের ছাপ রেখে গেছেন। ইন্টার মিলান, গালাতাসারাই, বেসিকতাস, শাখতার দোনেৎস্ক এবং ডায়নামো কিয়েভের মতো ক্লাবগুলো তার হাত ধরে সাফল্যের চূড়ায় পৌঁছেছিল। গালাতাসারাইয়ের হয়ে উয়েফা সুপার কাপ জয় এবং শাখতারের হয়ে উয়েফা কাপ জয় তার ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন।
খেলোয়াড় হিসেবে ১৯৭০ বিশ্বকাপে রোমানিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন লুসেস্কু। কোচ হিসেবে ১৯৮৪ সালে দেশটিকে প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপের মূল পর্বে নিয়ে যান। ২০২৪ সালে দ্বিতীয় দফায় জাতীয় দলের দায়িত্ব নেন। গত ২৬ মার্চ তুরস্কের বিপক্ষে বিশ্বকাপের প্লে-অফ ম্যাচটিই ছিল তার বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ ডাগ-আউট।
ইন্টার এবং গালাতাসারাইয়ের মতো বড় ক্লাবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে লুসেস্কুর প্রতি শ্রদ্ধা জানিয়েছে। রোমানিয়ান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট রাভান বার্লানু বলেন, ‘আজ রোমানিয়া এবং বিশ্ব ফুটবলের জন্য একটি কালো দিন। তিনি কেবল একজন কোচ ছিলেন না, ছিলেন প্রজন্মের পর প্রজন্ম খেলোয়াড়দের জীবন গড়ার কারিগর।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও