• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম
মুজিবনগরে নাগরিক সমাজের শ্রদ্ধা, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সব দিবস যথাযোগ্যভাবে পালনের দাবি অনভিজ্ঞ দল নিয়েও বাংলাদেশকে হারালো নিউজিল্যান্ড জ্বালানি তেলের অপ্রতুলতার প্রভাবে চড়া বাজার ৫০ ঘণ্টায় ভারত থেকে আসবে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: ৭ জন রিমান্ড শেষে কারাগারে চার লাল কার্ডের দিনে আবাহনী ও মোহামেডানের জয়, কিংসের ড্র গ্যাস না পেয়ে মহাসড়ক অবরোধ করলেন আমিনবাজারের বাসিন্দারা পাম্পে তেল নেয়ায় অগ্রাধিকার চায় পুলিশ শাহবাগে নাগরিকদের ওপর হামলার নিন্দা: বিচার দাবিতে ৩৭০ বিশিষ্ট নাগরিকের বিবৃতি নারায়ণগঞ্জে পানির ট্যাংকিতে নেমে দুই শ্রমিকের মৃত্যু

বোল্টের রেকর্ড ভেঙে গাউট, ‘আমি এর জন্যই অপেক্ষা করছিলাম’

প্রভাত রিপোর্ট / ৪৮ বার
আপডেট : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

প্রভাত স্পোর্টস: সিডনির শীতলস্নিগ্ধ বাতাস চিড়ে ১৮ বছর বয়সী এক ছেলে ২০০ মিটার দৌড় শেষ করলেন ১৯.৬৭ সেকেন্ডে। এই দৌড় তাকে জাতীয় চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতিয়েছে, অনূর্ধ্ব-২০ এ তিনি ভেঙেছেন বিশ্ব রেকর্ড। এই বয়সে যে রেকর্ড এতদিন ছিল উসাইন বোল্টের দখলে। ১৮ বছর বয়সে বোল্টের দ্রুততম ২০০ মিটার দৌড় ছিল ১৯.৯৩ সেকেন্ডে, গাউট গাউট শেষ করলেন তার চেয়েও কম সময়ে।
প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে ২০ সেকেন্ডের মধ্যে দৌড় শেষ করেছেন গাউট। অস্ট্রেলিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে দারুণ এক কীর্তি গড়ার পর এই স্প্রিন্টার বললেন, ‘আমি এর জন্যই অপেক্ষা করছিলাম।’ কিছুদিন ধরেই তাকে কিংবদিন্ত বোল্টের সঙ্গে তুলনা করা হচ্ছে। তার লম্বা ধাপে পা ফেলা, সোজা হয়ে দৌড়ানো এবং শেষ দিকে বিধ্বংসী গতির কারণে তাকে ‘পরের বোল্ট’ বলছেন কেউ কেউ।
১৮ বছর বয়সে বোল্ট ছিলেন বিস্ময়বালক, গাউট একই বয়সে সমকক্ষ পারফরম্যান্স করছেন, কিছু ক্ষেত্রে বেশ এগিয়ে। বোল্ট ২০০৮ অলিম্পিকে গিয়ে নিজের সেরা পারফরম্যান্স করেন ১৯.৭৫ সেকেন্ডে দৌড় শেষ করে। একই বয়সে গাউট তাকে ছাড়িয়ে গেলেন। তারপর তো বোল্ট এক মহাকাব্যিক অধ্যায় তৈরি করেছিলেন। অলিম্পিক স্বর্ণ, বিশ্ব রেকর্ড– একক আধিপত্য। তেমন কিছু করার জন্য গাউটের সামনে লম্বা পথ বাকি।
অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপসে এবার চোখ গাউটের, ‘আমি এখনো মাত্র ১৮ বছর বয়সী… আমি অবশ্যই আরও জোরে দৌড়াতে পারি। মূল বিষয় হলো ধারাবাহিকভাবে ২০ এর মধ্যে থাকার জন্য নিজেকে তৈরি করা।’ বোল্টের সঙ্গে তুলনা টানলে তিনি বলেন, বিশ্বের সেরা কারো সঙ্গে লোকজন তুলনা করলে তার ভালোই লাগে। কিন্তু নিজের দিকেই মনোযোগ তার, ‘দিন শেষে আমি তো আমিই। আমি আমার কাজ করছি। কোনো চাপ নেই। ট্র্যাকে নামামাত্র আমি ট্র্যাক, আমার দিকে আর স্পাইক নিয়ে ভাবি।’
২০০৭ সালে কুইন্সল্যান্ডের ইপসউইচে জন্ম গাউটের। তার বাবা-মা বোনা ও মনিকা দক্ষিণ সুদানের। দেশে সংঘাতের কারণে ২০০০ এর দশকের মাঝামাঝি সময়ে মিশর হয়ে অস্ট্রেলিয়ায় স্থায়ী হন। ছোটবেলা থেকে অ্যাথলেটিকসের সঙ্গে তার পরিচয়।
দুই বছরেরও কম সময়ের আগে বিশ্ব অ্যাথলেটিকসে নিজের আগমন জানিয়ে দেন গাউট। ২০২৪ সালের শেষ দিকে ২০০ মিটারে পিটার নর্মানের ৫৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দেন। ২০২৫ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপসে অভিষেকে শিরোনাম কাড়েন গাউট। জাপানে এই ইভেন্টের সেমিফাইনালে ছিলেন তিনি। তবে এই বছরের কমনওয়েলথ গেমসে অংশ নিচ্ছেন না এই তরুণ।
গাউট হয়তো এখনো ট্র্যাকের রাজত্ব দখলে নিতে পারেননি। তবে তার ১৯.৬৭ সেকেন্ডে শেষ করা দৌড় বিশ্ব অ্যাথলেটিকসের ভবিষ্যতের একটি ঝলক দেখাল। এভাবে চলতে থাকলে ২০২৮ অলিম্পিক গেমসে ১০০ ও ২০০ মিটারের ট্র্যাকে তিনি নামবেন অন্যতম ফেভারিট হিসেবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও