• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
Headline
সংগ্রহশালায় জিন্নাহর ছবি টাঙানোর ব্যাখ্যা দিলেন ডাকসু জিএস এবার ডাকসুর সংগ্রহশালায় সাঁটানো হলো গোলাম আযমের বিতর্কিত ছবি ডাকসুর সংগ্রহশালায় রাখা জিন্নাহর ছবি ভাঙচুর মাত্র ৩০০ রুপির ওভেন দিয়ে শুরু, আজ ৭ হাজার ৪০০ কোটির সাম্রাজ্য টেকনাফে সাঁড়াশি অভিযানে মানবপাচারকারীর ২০ আস্তানা গুঁড়িয়ে দিলো বিজিবি-পুলিশ ধর্ম নিয়ে টানাটানির পর আদালতের আদেশে ৮ দিন পর দাফন জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে সীমান্তের অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা বিজিবি‘র রাজশাহীর পবায় বিনামূল্যে ৮৩ হাজার গবাদিপশুকে টিকা, স্বস্তিতে প্রান্তিক খামারিরা গাজীপুরের টঙ্গীতে পুলিশকে পাথর ছুড়ে আসামি ছিনিয়ে নিলো মাদককারবারীরা সিলেটে একদিনে হাম উপসর্গে চার শিশুর মৃত্যু

নাজিরপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

Reporter Name / ১৯৩ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

মো. বাবুল শেখ,পিরোজপুর : পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির উপজেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। উপজেলার ক্ষুদ্র মৎস্যজীবী ও জেলে সম্প্রদায়ের অধিকার আদায়, জীবনমান উন্নয়ন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মাদ বজলুর রহমান বাবলু ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে গত বুধবার ( ৬ মে) নবগঠিত এই কমিটির অনুমোদন প্রদান করে কেন্দ্রীয় কমিটি।
নবগঠিত কমিটিতে মোঃ মনিরুজ্জামান মোল্লাকে সভাপতি এবং মোঃ ফিরোজ মাহামুদকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। এছাড়া কার্যকরী সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আশ্রাফ আলী ও মোঃ সাহিদ ফকির। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন নূর মোহাম্মদ ব্যাপারী ও কাইউম খান। সাংগঠনিক সম্পাদক হিসেবে মনির হোসেন হাওলাদার ও রফিকুল ইসলামকে মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে কোষাধ্যক্ষ হিসেবে মাসুম বিল্লাহ, প্রচার সম্পাদক হিসেবে ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক হিসেবে এশার উদ্দিন এবং সমাজকল্যাণ সম্পাদক হিসেবে মোঃ সুলতান মোল্লাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে সোহাগ মোল্লা, জেসমিন বেগম, ইলিয়াস শেখ, হরে কৃষ্ণ মন্ডল এবং মাহাবুব শেখকে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, নাজিরপুর উপজেলার ক্ষুদ্র মৎস্যজীবী ও জেলেদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ, নদী ও জলাশয় রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং জেলে পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নে তারা একযোগে কাজ করবেন। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল ও সুসংগঠিত করার উদ্যোগ নেওয়া হবে বলেও তারা জানান।
তারা আরও বলেন, দেশের অর্থনীতিতে মৎস্যখাত গুরুত্বপূর্ণ অবদান রাখলেও অনেক ক্ষুদ্র জেলে এখনও নানা সমস্যার মধ্যে জীবনযাপন করছেন। তাদের জীবনমান উন্নয়ন, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং প্রাকৃতিক দুর্যোগের সময় সহায়তা প্রদানের জন্য সংগঠনটি কার্যকর ভূমিকা পালন করবে।
বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে নাজিরপুর উপজেলার জেলে সমাজ আরও সংগঠিত হবে এবং জেলেদের অধিকার ও কল্যাণে এই কমিটি বলিষ্ঠ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category