• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
Headline
২৪ ঘণ্টারও কম সময়ে বিক্রি হয়ে গেলো একটি প্যাকেজ টিকিট, যার মূল্য প্রায় ৫০ কোটি টাকা স্পিডের কারণেই পেনাল্টি মিস করেছেন মেসি! আর্জেন্টিনা-মিশর ম্যাচে বিতর্কিত রেফারিং, আনুষ্ঠানিক ব্যাখ্যা দিলো ফিফা বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে নতুন কোচ রাফায়েল মার্কেজকে নিয়োগ দিল মেক্সিকো মেসির কাছ থেকে উপহারও পাবেন ক্লোসা আর্জেন্টাইন তারকাসহ বিশ্বকাপে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৮ ফুটবলার জয়াকে ঘিরেই ফিরছে ‘আজও অর্ধাঙ্গিনী’ শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি? নির্মাতার ভিন্ন ইঙ্গিত ‘রামায়ণ’-এর রেকর্ড, এলো ট্রেলার মুক্তির খবরও

মালয়েশিয়া নিয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের জরুরি সতর্কবার্তা

Reporter Name / ১৩ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

প্রভাত ডেস্ক: মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী ও রিক্রুটিং এজেন্টদের জন্য জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, ১. মালয়েশিয়ায় কর্মী প্রেরণের বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত কারো সাথে এ সংক্রান্ত কোনো যোগাযোগ বা আর্থিক লেনদেন করবেন না;

২. কর্মী প্রেরণ শুরুর পূর্বে মেডিকেল টেস্ট বা এ বাবদ কোনো অর্থ লেনদেন থেকে বিরত থাকুন;

৩. বিজ্ঞপ্তি প্রকাশিত না হওয়া পর্যন্ত রিক্রুটিং এজেন্টগণ মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীদের সাথে এ বিষয়ে চুক্তিবদ্ধ হওয়া, পাসপোর্ট সংগ্রহ, মেডিকেল টেস্ট এবং আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন;

৪. এ সংক্রান্ত কোনো অভিযোগ বা তথ্যের জন্য প্রবাসী কল সেন্টার নম্বর (দেশ থেকে) ১৬১৩৫ এবং (বিদেশ থেকে) +৮৮০৯৬১০১০২৩০ অথবা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মালয়েশিয়া সংক্রান্ত ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. হেদায়েতুল ইসলাম মন্ডল এর সাথে টেলিফোন নম্বর: +০২-৪১০৩০২৪১, ইমেইল: dsemployment1@probashi.gov.bd এবং মোবাইল: ০১৭১৬০৪৮১১৫ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

৫. কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ বিজ্ঞপ্তি জারি করা হলো।


আপনার মতামত লিখুন :
More News Of This Category