নুরুল আমিন, ত্রিশাল: ময়মনসিংহের ত্রিশাল মাত্র বিশ গজ রাস্তার জন্য দুর্ভোগ এখন চরমে। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বৈলর-ধানীখোলা-ফুলবাড়ীয়া রাস্তার বাওয়ালিয়া পাড়া জামে মসজিস সংলগ্ন স্থানে পাকা রাস্তার দুই পাশে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় মাত্র বিশ গজ রাস্তায় হাটু সমান পানি জমে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কতিপয় ব্যক্তি রাস্তা থেকে রাস্তার দুই পাশ মাটি ফেলে উচু করার কারনে এ দুর্ভোগের সৃষ্টি হয়েছে।
ধানীখোলা ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক আবু বকর সিদ্দিক জানান, এই অল্প একটু রাস্তার কারনে অত্র এলাকার জনগন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রশাসসের কাছে দাবি অনতি বিলম্ব উক্ত রাস্তার মাত্র বিশ গজ রাস্তা মেরামত করে জনগনের দুর্ভোগ লাগব করবেন। এলাকার প্রবীন ব্যক্তি হাজী শামছুদ্দিন জানান, ঘর থেকে বের হলেই আমাদের এই দুর্ভোগে পড়তে হয়। এমদাদুল হক নামের অপর এক ব্যক্তি জানান, আমরা এই সমস্যায় আছি অথচ আমাদের দেখার কেউ নাই। ভ্যান চালক বাবুল মিয়া জানান, রাস্তায় বড় বড় গর্তের কারনে আমাদের ভ্যানগাড়ি প্রায়ই নষ্ট হয়ে যায়।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী যোবায়েত হোসেন জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে উক্ত রাস্তার উক্ত স্থানের সমস্যা সমাধান করব।