• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

Reporter Name / ৬২ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

প্রভাত রিপোর্ট: বাকস্বাধীনতার অর্থ যা ইচ্ছা তাই বলা নয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, কটূক্তি ও উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে সমাজে অস্থিরতা সৃষ্টি করলে জনগণ তা মেনে নেবে না। বুধবার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, একটি গোষ্ঠী অযথা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি করে ফ্যাসিবাদ পুনর্বাসনের পথ সুগম করার চেষ্টা করছে। এ ধরনের অপচেষ্টার জবাব বিএনপি রাজপথেই দেবে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপির বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে। এ পরিস্থিতিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দলকে প্রশ্নবিদ্ধ করতে পারে—এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন। সভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপির উদারতার সুযোগ নিয়ে একাত্তরের পরাজিত শক্তি দলটির বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category