• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
Headline
ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আলাদা ইসলামিক দেশ গঠনের আগ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা থাই বিচ্ছিন্নতাবাদীদের মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের সৌদির অধীনে হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে আঞ্চলিক দেশগুলো সৌদি আরব–হুতি সংঘাতে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি মস্কোতে ইউক্রেনের বিশাল ড্রোন হামলা ব্যাংকিংয়ে নৈতিকতা ফেরাতে রাষ্ট্র ও ধনিক গোষ্ঠীর যোগসূত্র ছিন্ন করতে হবে: মাহবুব উল্লাহ সরকারি চাকরিতে গাড়িসুবিধা ছাড়া সর্বোচ্চ বেতন হবে প্রায় আড়াই লাখ টাকা উচ্চশিক্ষিত নারীদের মাত্র ৫ শতাংশ কাজ করেন প্রয়াত উদ্যোক্তা সৈয়দ মনজুর এলাহীর পৌনে ৩১ লাখ শেয়ার পেলেন ছেলে-মেয়ে
বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

বাগেরহাটে পুত্রবধূ ও তার পরিবারের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

Reporter Name / ৫৩ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টার, বাগেরহাট: বাগেরহাটে পুত্রবধূ, তার পিতা-মাতা, ভাই ও স্থানীয় কতিপয় ব্যক্তির বিরুদ্ধে অন্যায় অত্যাচার, মানসিক নির্যাতন এবং বসতভিটা দখলের ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক অসহায় নারী।
শুক্রবার (৩১ জুলাই) সকাল ১১টায় বাগেরহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলার নোনাডাঙ্গা গ্রামের জাহেদা বেগম।
লিখিত বক্তব্যে জাহেদা বেগম জানান, তার একমাত্র পুত্র সহিদুল ইসলামের সাথে একই এলাকার ছত্তার মল্লিকের মেয়ে অছিফা আক্তার (সুমী)-র বিবাহ হয়। বিবাহের পর থেকেই পুত্রবধূ অছিফা আক্তার তার এবং তার পঙ্গু স্বামী নূরমোহাম্মদ ফকিরের সাথে চরম দুর্ব্যবহার করে আসছেন। একপর্যায়ে পুত্রবধূ ও তার পিতা-মাতা এবং ভাইদের প্ররোচনায় পরিবারের প্রবীণ ও অসুস্থ সদস্যদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেওয়া হয়।
অভিযোগে জাহেদা বেগম আরও বলেন, “আমার বাড়ির সীমানা এবং পুত্রবধূর পিতা ছত্তার মল্লিকের বাড়ির সীমানা এক হওয়ায় তারা আমাদের ভিটা-মাটি জবরদখল করার অপচেষ্টা চালাচ্ছে। পুত্রবধূ ও তার পরিবারের পক্ষ থেকে আমাদের প্রাণনাশের এবং জমি দখলের হুমকি দেওয়া হচ্ছে, যার ফলে আমি ও আমার পঙ্গু স্বামী চরম জীবন সংশয়ে দিন কাটাচ্ছি।”
তিনি আরও উল্লেখ করেন যে, আসামিরা তার ছেলেকে জিম্মি করে তাদের জমি ও বসতবাড়ি আত্মসাৎ করার নীল নকশা তৈরি করেছে। এলাকার বাসিন্দারাও এসব অন্যায়-অত্যাচারের বিষয়ে অবগত রয়েছেন বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে জাহেদা বেগম এ বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category