• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

এল নিনোর তীব্রতা বাংলাদেশও ক্ষতিগ্রস্থ হতে পারে

Reporter Name / ৭০ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬


আরাফাত দাড়িয়া

এ মাসের আগষ্ট থেকে অক্টোবর পর্যন্ত শক্তিশালী এল নিনোর প্রভাব তীব্র হওয়ার আশংকা রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)। এই কারণে সারা বিশ্বে চরম ভাবাপন্ন আবহাওয়া বিরাজ করতে পারে ধারণা করতে পারে। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এর প্রভাব পড়কে বলে আবহাওয়াবীদরা জানিয়েছেন। আবহাওয়ার এই বিশেষ পরিস্থিতির কারণে বৈশ্বিক তাপমাত্রা গড়ের চেয়ে বৃদ্ধি, বৃষ্টিপাতের ধরনে বড় ধরনের পরিবর্তন এবং গ্রীষ্মমন্ডলীয় আটলান্টিক মহাসাগরের পৃষ্ঠে অস্বাভাবিক উষ্ণতা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
গত একমাস ধরে বঙ্গোপসাগরে সৃষ্ট চাপে সারাদেশে রেকর্ড বৃষ্টিপাত হয়। আবার বৃষ্টির পর অনেক এলাকায় প্রচন্ড খরতাপে পুড়েছে। মৌসুমী বায়ুর প্রভাব তো পড়ছে আবার জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের আবহাওয়া পরিবর্তন হতে দেখা গেছে। ডব্লিউএমওর মতে, গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ এলাকাগুলোতে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রার তারতম্য ২.৯ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে, যা একটি শক্তিশালী এল নিনোরই স্পষ্ট ইঙ্গিত। এই নিনো বাংলাদেশকেও ক্ষতিগ্রস্থ করতে পারে বলে ডব্লিউএমএ থেকে জানা গেছে। সংস্থাটি বলছে, এই আগাম পূর্বাভাসের ফলে বিভিন্ন দেশের সরকার ও সাধারণ মানুষ সম্ভাব্য প্রভাব মোকাবিলার জন্য মূল্যবান সময় পাবে। আগাম পরিকল্পনা এবং ঝুঁকি হ্রাসের পদক্ষেপ গ্রহণের মাধ্যমেই বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব।জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, তীব্র তাপপ্রবাহ, ভয়াবহ দাবানল এবং মহাসাগরের রেকর্ডভাঙা তাপমাত্রাই প্রমাণ করে যে এল নিনো আমাদের এই অতি-উষ্ণ গ্রহের পরিস্থিতি আরও কতটা খারাপ করে তুলছে। এতে করে ভয়াবহ বন্যা ও খরার মুখোমুখি হতে পারে বিশ্ব।
ডব্লিউএমওর মহাসচিব সেলেস্তে সাউলো জোর দিয়ে বলেন, এল নিনো বিশ্বের অন্যতম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা জলবায়ুগত ঘটনা হলেও, শুধু পূর্বাভাস দিয়ে কখনো দুর্যোগ ঠেকানো যায় না। তিনি মনে করেন, জীবাশ্ম জ্বালানির ওপর অব্যাহত নির্ভরতাই মূলত জলবায়ু সংকটকে ত্বরান্বিত করছে। কয়লা, তেল এবং গ্যাস উৎপাদন বৃদ্ধি ভবিষ্যতের ঝুঁকি আরও বাড়াবে বলেও সতর্ক করেন তিনি। এ অবস্থায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে রক্ষা করতে এবং জলবায়ু পরিবর্তনের মূল কারণগুলো মোকাবিলায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। বিশেষজ্ঞদের মতে, বর্তমান এল নিনোর প্রভাব এমন এক সময়ে দেখা যাচ্ছে যখন মহাসাগরের উষ্ণতা এবং বৈশ্বিক তাপমাত্রা নজিরবিহীনভাবে বাড়ছে। তাই আগাম প্রস্তুতির বিষয়টি এখন অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আবহাওয়াবীদরা মনে করেন, সময়োপযোগী ও নির্ভরযোগ্য জলবায়ু তথ্যের ওপর ভিত্তি করে বিভিন্ন দেশের সরকার, মানবিক সংস্থা এবং কৃষি ও স্বাস্থ্য খাতের মতো জরুরি বিভাগগুলো চরম আবহাওয়ার ক্ষতিকর প্রভাব কমিয়ে আনতে পারে এবং এতে করে মারাত্মক ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে রক্ষা করা সহজ হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category