• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস

Reporter Name / ১১৪ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

প্রভাত স্পোর্টস : বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে একমাত্র গোল করা ফেররান তোরেস অবিলম্বে বার্সেলোনা ছাড়তে চাইছেন। স্পেনের বিশ্বকাপ জয়ী যোগ যেতে চান টানা দুইবারের চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী পিএসজিতে।
বেশ কয়েকটি মিডিয়া আউটলেট একই তথ্য দিয়েছে। ফুট মের্কাটো-এর প্রতিবেদন অনুযায়ী, স্প্যানিশ তারকা ছুটিতে থাকার সময় কাতালান ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। ফরাসি ক্লাবের সঙ্গে তার এজেন্টে আলোচনা চলমান। স্প্যানিশ সংবাদপত্র মার্কা বলছে, পিএসজির ও বার্সেলোনার মধ্যে ইতিবাচক আলাপ হতে চলেছে। আগামী সপ্তাহে দুই পক্ষ এনিয়ে কথা বলবে।
তোরেসের ট্রান্সফার ফি ৫ কোটি ইউরো ছাড়াবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বকাপের আগেই এই তারকার এমন দাম নির্ধারণ করেছিল। বিশ্বকাপের ফাইনালে গোল করায় এই দাম পেতে সমস্যা হবে না বলে মনে করা হচ্ছে।
এদিকে পিএসজি ব্রাডলি বারকোলাকে ছেড়ে দিচ্ছে। লিভারপুলসহ একাধিক ক্লাবের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি। বারকোলা চলে গেলে তোরেসের জন্য জায়গা ফাঁকা হবে। হান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনায় গত মৌসুমে তোরেস আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূীমকা রাখেন। রবার্ট লেভানডোভস্কির জায়গায় অন্যতম স্ট্রাইকার হিসেবে খেলেছেন। ২৩ লিগ ম্যাচে শুরুর একাদশে ছিলেন তিনি এবং বার্সার টানা দ্বিতীয় লা লিগা জয়ের পথে গোল করেছেন ১৬টি।
কাতালানদের হয়ে তোরেস ২০৭ ম্যাচ খেলে ৬৫ গোল ও ২৩ অ্যাসিস্ট করেছেন। ২০২২ সালে তাকে ম্যানসিটি থেকে সাড়ে ৫ কোটি ইউরো ফি দিয়ে কিনে নেয় বার্সা। তার আগে ভ্যালেন্সিয়াতে ছিলেন ২৬ বছর বয়সী ফরোয়ার্ড।


আপনার মতামত লিখুন :
More News Of This Category