• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

রূপালী ব্যাংকের পরিশোধিত মূলধন বেড়েছে প্রায় দ্বিগুণ

Reporter Name / ৯০ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

প্রভাত অর্থনীতি: রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির শেয়ার মানি ডিপোজিটের বিপরীতে ইস্যু করা ৪৫ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ২৫৩টি শেয়ার সরকারের অনুকূলে জমা হয়েছে। ফলে ব্যাংকটির পরিশোধিত মূলধন প্রায় দ্বিগুণ বেড়ে ৯৪১ কোটি ২৬ লাখ ২৩ হাজার ১৮০ টাকায় দাঁড়িয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১২ জুলাই ২০২৬ তারিখের সম্মতিপত্র এবং ২২ জুলাই ২০২৬ অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ১ হাজার ২৯২তম সভার সিদ্ধান্ত অনুযায়ী, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ বিভাগের সচিবের বিও হিসাবে ৪৫ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ২৫৩টি সাধারণ শেয়ার জমা করেছে।
জানা গেছে, সরকারের শেয়ার মানি ডিপোজিট হিসেবে সংরক্ষিত ৬৭৯ কোটি ৯৯ লাখ ৫৩ হাজার ৮০০ টাকার সরকারি ইকুইটির বিপরীতে এসব শেয়ার ইস্যু করা হয়েছে। প্রতিটি শেয়ারের ইস্যু মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা, যার মধ্যে ১০ টাকা অভিহিত মূল্য এবং ৫ টাকা শেয়ার প্রিমিয়াম। ফলে ব্যাংকটির পরিশোধিত মূলধন ৪৮৭ কোটি ৯৩ লাখ ২০ হাজার ৬৫০ টাকা থেকে বেড়ে ৯৪১ কোটি ২৬ লাখ ২৩ হাজার ১৮০ টাকায় উন্নীত হয়েছে।
বর্তমানে ব্যাংকটির মোট পরিশোধিত সাধারণ শেয়ারের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ কোটি ১২ লাখ ৬২ হাজার ৩১৮, প্রতিটির অভিহিত মূল্য ১০ টাকা। বিএসইসির আরোপিত শর্ত অনুযায়ী, সরকারকে ইস্যু করা নতুন এসব শেয়ার তিন বছর লক-ইন অবস্থায় থাকবে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) শেয়ার মানি ডিপোজিট বিবেচনায় নিয়ে রূপালী ব্যাংকের শেয়ারপ্রতি নিট লোকসান হয়েছে ৫ টাকা ৪৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ৯ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে শেয়ার মানি ডিপোজিট বিবেচনায় নিয়ে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯ টাকা ৩৭ পয়সায়।
সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি রূপালী ব্যাংক। আলোচ্য হিসাব বছরে ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ১৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৩ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৫ টাকা ২ পয়সায়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category