• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
Headline
অর্থনৈতিক অনিশ্চয়তায়ও কারা টিকিয়ে রেখেছেন বিলাসপণ্যের বাজার বাজুসের সিদ্ধান্ত: নতুন অলংকার কিনতে ক্রেতাদের আলাদা করে মজুরি দিতে হবে ঋণ-আমানতের সুদ ব্যবধান কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানছে না অধিকাংশ ব্যাংক জুলাই-সেপ্টেম্বরে তৈরি পোশাকের নিট রপ্তানি আয় ১১.২ শতাংশ নতুন নতুন প্রকল্প ব্যয় বাড়ছে , তবে আয় বাড়ছে না ২৮ বছর পর ওয়েনের কীর্তি ছুঁলেন ১৮ বছরের এনগুমোহা এবার এএফসির শাস্তি, আপিলের অবস্থা জানেন না আল আমিন ৩১২ বল খেললেন ফিলিপস-মিচেল, ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে ‘বিন্দুমাত্র সন্দেহ নেই’ ভিলিয়ার্সের অলিম্পিক সোনার পদকে সোনা কতটুকু

সরকারি অফিসে রাজনৈতিক প্রভাব বিস্তারের কোনো সুযোগ নেই- পানিসম্পদ মন্ত্রী

Reporter Name / ১০০ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

মোহাম্মদ কামাল উদ্দিন,‎লক্ষ্মীপুর : এখনো আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না উল্লেখ করে লক্ষ্মীপুর প্রশাসনের উদ্দেশ্যে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, অপরাধের পরিমাণ কমিয়ে আনতে হবে। আমাদের রাজনীতিক নেতাকর্মীরা সরকারি অফিসে রাজনীতিক প্রভাব বিস্তার করে ফায়দা নিবে এ সুযোগ লক্ষ্মীপুরে নেই।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ে মাসিক আইনশৃঙ্খলা মিটিং এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎মন্ত্রী বলেন, আমরা যারা রাজনীতিতে নেতৃত্ব দিয়ে আসছি, বিভিন্নভাবে নেতাকর্মীদের এ বিষয়ে গাইড করছি। কিন্তু কোন অফিসে গিয়ে কেউ রাজনীতিক প্রভাব বিস্তার করে সুবিধা আদায় করে নিবে, প্রশাসনও ছেড়ে দিবে- এসুযোগ নেই। প্রায়োরিটির দিক থেকে আগে জনগণ এবং এলাকা-সেদিক নিশ্চিত করে জেলার আইনশৃঙ্খলা বলেন আর উন্নয়ন বলেন সেগুলো প্রশাসন আদায় করে নিবে। সে ব্যাপারে আমরা কখনো প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করবো না। আমরা চাই নিয়ম অনুযায়ী আমাদের সরকার জনগণের জন্য যে কাজ করতে চায়, সেটি যেন করে দেখাতে পারি।
‎তিনি আরও বলেন, আমাদের সরকারের যেন বদনাম না হয় সেটিও নেতাকর্মীদের আমরা সতর্ক করে দিয়েছি। তারা কাজের ব্যাপারে কোন অফিসে গিয়ে ধমক দেয় না এবং টেন্ডারবাজিতে অংশ নেওয়ারও কোন সুযোগ নেই। কেউ যদি নিয়ম অনুযায়ী ব্যবসা করে করতে পারবে, কিন্তু নিয়মের বাহিরে গিয়ে প্রভাব বিস্তার করবে ওই সুযোগ আমরা দিচ্ছি না। কেন্দ্রীয়ভাবে বিএনপি থেকে এ নির্দেশনা রয়েছে।
‎বক্তব্যে মন্ত্রী ৪ আগস্ট জুলাই আন্দোলনে লক্ষ্মীপুরে শহীদ ও আহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
পানিসম্পদ মন্ত্রী বলেন, অনেক আন্দোলন সংগ্রামের পর ও ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। ৫ আগস্ট জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এ গুরুত্বপূর্ণ দিনটি পালন করতে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। ৫ আগস্ট জুলাই জাদুঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির এখন আর চাওয়ার পাওয়ার কিছুই নেই। চাওয়া-পাওয়া জনগণের জন্য। সে অনুযায়ী কাজ করছে সরকার।
‎সভায় জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, পুলিশ সুপার মো. আবু তারেক।


আপনার মতামত লিখুন :
More News Of This Category