• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

কচুয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে জেবী গ্রুপের পক্ষ থেকে উপহার প্রদান

Reporter Name / ৯৯ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

খান সুমন, কচুয়া : বাগেরহাটের কচুয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও জুলাই আন্দোলনের বীরদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠান শেষে জেবি গ্রুপের চেয়ারম্যান সরদার জাহিদের পক্ষ থেকে জুলাই আন্দোলনে পঙ্গুত্ববরণকারী ২টি পরিবার এবং ৩ জন জুলাই যোদ্ধার পরিবারকে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী হাসান, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসিফ হায়দার, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা। বক্তারা অনুষ্ঠানে জুলাই বিপ্লবের চেতনা ধরে রেখে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category