• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

অবশেষে আর্সেনালের পথে ব্রাজিল তারকা ব্রুনো গুইমারেস

Reporter Name / ৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

প্রভাত স্পোর্টস: দীর্ঘ ২২ বছর পর ২০২৫-২৬ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে আর্সেনাল। মিকেল আর্তেতার দল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়েরও দ্বারপ্রান্তে ছিল। তবে তাদের স্বপ্ন ভেস্তে দেয় টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় পিএসজি। তবে আর্তেতা এবার বড় লক্ষ্য নিয়ে নেমেছে। দল সাজাচ্ছে বড় মুখ ভিড়িয়ে। হচ্ছে–হবে না করে অবশেষে নিউক্যাসল থেকে ব্রাজিল তারকা ব্রুনো গুইমারেসকে যুক্ত করছে গানাররা।
ইংলিশ গণমাধ্যম স্কাই স্পোর্টস বলছে, ৭৫ মিলিয়ন পাউন্ডে (৯৯.৫ মিলিয়ন ডলার) ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার আর্সেনালের সঙ্গে চুক্তিতে রাজি হয়েছেন। এর আগে প্রাথমিক প্রস্তাবে রাজি হননি গুইমারেস। তবে লন্ডনের ক্লাবটির প্রতি তারও আগ্রহ ছিল। নিউক্যাসলকে পুনরায় দেওয়া প্রস্তাবের পর গুইমারেসকে নিয়ে উভয়পক্ষ এক বিন্দুতে মিলেছে।
এদিকে, দলবদল বিষয়ক প্রখ্যাত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো বলছেন, আর্সেনালের সঙ্গে আসন্ন ৪ বছরের চুক্তি স্বাক্ষরের আগে মেডিক্যাল প্রক্রিয়া সম্পন্ন করেছেন ব্রুনো গুইমারেস। ইতোমধ্যে কোচ আর্তেতা তার সঙ্গে কথা বলেছেন। তাকে স্বাগত জানাতে পেরে রোমাঞ্চ অনুভবের কথা বলছিলেন এবং এরপরই গানারদের স্কোয়াডে যুক্ত হচ্ছেন গুইমারেস। ৭৫ মিলিয়ন পাউন্ডের এই আনুষ্ঠানিক দলবদলের ঘোষণা আসবে শিগগিরই।
বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, গুইমারেস আগেই নিউক্যাসলকে জানিয়েছিলেন যে, উপযুক্ত প্রস্তাব পেলে তিনি আর্সেনালে যোগ দিতে চান। আবার নিউক্যাসলও তাদের অধিনায়ককে দলে ধরে রাখতে আগ্রহী ছিল। সেন্ট জেমস পার্কে তার বর্তমান চুক্তির মেয়াদ আরও দুই বছর বাকি আছে এবং চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোরও সুযোগ ছিল। এর আগে ২০২২ সালের জানুয়ারিতে ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁ থেকে নিউক্যাসলে যোগ দিয়ে গুরুত্বপূর্ণ তারকায় পরিণত হন গুইমারেস।
ইংলিশ ক্লাবটির হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে তিনি ১৯৫টি ম্যাচ খেলে ৩১টি গোল করেছেন এবং ২০২৫ সালে লিগ কাপ জয়ে দলকে নেতৃত্ব দিয়ে ঘরোয়া শিরোপা জয়ের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে সহায়তা করেছেন। আর্সেনাল যখন প্রিমিয়ার লিগ শিরোপা ধরে রাখা এবং ইউরোপীয় প্রতিযোগিতায় ভালো করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে, তখন গুইমারেসের অন্তর্ভুক্তি আর্তেতার মিডফিল্ডে আরও দক্ষতা ও অভিজ্ঞতা যোগ করবে।
এই ব্রাজিলিয়ান তারকা ২০২৬ বিশ্বকাপে নিজ দেশের হয়ে খেলেছেন এবং সাম্প্রতিক বছরগুলোতে জাতীয় দলের নিয়মিত সদস্য হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন। এদিকে, অ্যান্থনি গর্ডন ও সান্দ্রো টোনালির মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং ম্যানেজার এডি হাওয়ের বিদায়ের পর গুইমারেসের দলবদল নিউক্যাসলের জন্য আরও একটি বড় ধাক্কা হয়ে আসতে যাচ্ছে!


আপনার মতামত লিখুন :
More News Of This Category