• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: পানিসম্পদমন্ত্রী ‘শ্রম আইনের ওপর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভর’ এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু জামায়াত নিজেই স্বীকার করে নিয়েছে কারা খুনি-ধর্ষক ছিল: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা দুই অঙ্ক থেকে কমিয়ে সুদহার বিনিয়োগবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী দাম বাড়লো সয়াবিন তেলের ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা জুলাই থেকে ফ্রি ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা ৩৫ বছর পরও উপকূলে আতঙ্ক: ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের ক্ষত আজও শুকায়নি

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রভাত রিপোর্ট / ১৭৫ বার
আপডেট : বুধবার, ৯ জুলাই, ২০২৫

প্রভাত রিপোর্ট: আইনশৃঙ্খলাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৯ জুলাই) নির্বাচন সংক্রান্ত বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। এদিন সন্ধ্যায় এক ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব বলেন, আজকে প্রায় ২ ঘণ্টার বৈঠকে নির্বাচন সংক্রান্ত আইনশৃঙ্খলা নিয়ে রিভিউ করা হয়েছে। আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রথম নির্দেশনা হচ্ছে—নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বিষয়ক যত প্রস্তুতি আছে, ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি নিতে বলেছেন। ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করতে বলেছেন। এই প্রস্তুতির মধ্যে অনেকগুলো বিষয় আছে। যেমন–আইনশৃঙ্খলাবাহিনীতে ১৭ হাজার নতুন সদস্য নিয়োগ করা হবে। এর মধ্যে আছে পুলিশ, বিজিবি, কোস্টগার্ড। নির্বাচনকে সামনে রেখে এই নিয়োগ দেওয়া হবে। তাদের নিয়োগ এবং প্রশিক্ষণ যাতে এই সময়ের মধ্যে শেষ হয়, সে বিষয়ে উনি (প্রধান উপদেষ্টা) নির্দেশ দিয়েছেন।
শফিকুল আলম বলেন, নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার অনেক ধরনের পাঁয়তারা হয়। প্রধান উপদেষ্টা আজকের বৈঠকে নির্দেশ দিয়েছেন, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলাবাহিনী যাতে কঠোরভাবে আইন প্রয়োগ করে আগামী মাসগুলোতে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও