• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ৩১ জন নিহত ইনকিলাব মঞ্চের নেতাকর্মী-পুলিশের সংঘর্ষ: অন্তর্বর্তী সরকারের বিবৃতি ইন্টারকন্টিনেন্টালের সামনে রণক্ষেত্র, ইনকিলাব মঞ্চের জাবেরসহ আহত ৩০ শাহবাগ এলাকায় উত্তেজনা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপ পাঁচ অধ্যায়ে বিএনপির ইশতেহার, ‘ফ্যামিলি কার্ড’সহ আছে যেসব প্রতিশ্রুতি নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বয়ান করছে জামায়াত: সালাহউদ্দিন দেশে এসেছে ৪ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট কারাবন্দিদের ৭ শতাংশ ভোট দিচ্ছেন পোস্টাল ব্যালটে নির্বাচনি ইশতেহার: প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ রাখবে বিএনপি মার্কিন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ কিসের আভাস?

শেরপুর সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশ-ইন

প্রভাত রিপোর্ট / ১৪৯ বার
আপডেট : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

প্রভাত সংবাদদাতা,শেরপুর : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশী নারী-পুরুষ ও শিশুদের পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১১ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে সীমান্ত পিলার ১১১৮/৩-এস এর নিকট দিয়ে ২২ ব্যাটালিয়ন বিএসএফের বাবুরামবিল ক্যাম্পের সদস্যরা চার শিশু ও চার নারীসহ মোট ১০ জনকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পুশ-ইন করে। পরে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর রামচন্দ্রকুড়া বিওপি’র জোয়ানরা তাদেরকে পানিহাটা সীমান্ত এলাকা থেকে আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃতদের মধ্যে দুই জন পুরুষ, চার জন নারী ও চার শিশু রয়েছে। সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। তাদের বাড়ি সাতক্ষীরা জেলার তালা উপজেলার শাহাজাদপুর গ্রামে।
বিজিবি সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে — দুই বছর আগে কাজের খোঁজে অবৈধপথে ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে নয়াদিল্লীতে যায়। সেখানে কাজ করার সময় ভারতীয় পুলিশের অভিযানে তাদের আটক করা হয়। তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র ও ভারতীয় পরিচয়পত্র না থাকায় তিন দিন আগে বিমানযোগে নয়াদিল্লী থেকে গৌহাটি নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বাবুরামবিল ক্যাম্পের বিএসএফ সদস্যরা পানিহাটা সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করে দেয়। বিজিবির ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়ন বিষয়টি নিশ্চিত করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের নালিতাবাড়ী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছিল।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও