• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

আদালত চত্বরেই হত্যা মামলার আসামী দেখে নেয়ার হুমকি দিলেন বাদীকে

Reporter Name / ১৩ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

প্রভাত রিপোর্ট: রাজধানীর পুরানো ঢাকার ম্যাজিস্ট্রেট​ আদালত প্রাঙ্গণে পুলিশের উপস্থিতিতেই ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও জামিনে বের হয়ে বাদীকে দেখে নেয়ার হুমকির অভিযোগ উঠেছে বহুল আলোচিত ঊর্মী হত্যা মামলার আসামী সাইদুজ্জামান মোহনের বিরুদ্ধে ।
আলোচিত গৃহবধূ তরুণী ‘ঊর্মী’ হত্যাকাণ্ডের প্রধান আসামি সাইদুজ্জামান মোহন। আদালতে তোলার সময় ও হাজতখানায় নেয়ার পথে আসামি অসংলগ্ন এবং হুমকিমূলক আচরণ করেন।
জানা যায়, গত রবিবার (২ আগস্ট) ​রিমান্ডের আপিলের শুনানির দিন আসামি সাইদুজ্জামান মোহনকে কড়া পুলিশি পাহারায় আদালতে হাজির করা হয়। এ সময় আদালতের চত্বর ও প্রবেশপথ অতিক্রম করার সময় আসামি সাইদুজ্জামান মোহন সরাসরি উপস্থিত বাদী এবং বাদীর লোকজনের দিকে তাকিয়ে বলেন, আগে জামিনে বের হয়ে নেই, তারপর তোদের দেখে নিব। এ সময় কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, পুলিশ বেষ্টিত থাকা অবস্থাতেই তিনি আক্রমণাত্মক অঙ্গভঙ্গি ও বাঁকা চোখে তাকিয়ে হুমকি দেয়া ঠিক না। তারা বলেন, মামলা শেষ না হওয়া পর্যন্ত আসামী যদি জামিন পান তাহলে বাদীর আরো ক্ষতি হবে।
​হুমকির সময় কোন এক ব্যক্তি ছবি তুললে তাতে দেখা যায়, নিরাপত্তা বাহিনীর হেফাজতে থাকা অবস্থাতেই আসামি কোনো রকম অনুশোচনা ছাড়াই এমন ঔদ্ধত্য প্রকাশ করছেন।
​আদালতের মত সুরক্ষিত এলাকায় ও সাধারণ মানুষের সামনে আসামির এমন হুমকি দেওয়ার ঘটনায় উপস্থিত সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও নিরাপত্তার আশঙ্কা দেখা দিয়েছে। উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, মামলার আসামি এত বড় অপরাধের পরও পুলিশি পাহারায় এমন দুঃসাহস দেখায় কীভাবে?
তা নিয়ে প্রশ্ন উঠছে।
জানা গেছে, মামলার নং ২৫- ১৬/৭/২০২৬ দায়ের করা মামলা নারী শিশু নির্যাতন দমন আইনে ২০০০ (সংশোধনীয় ২০০৩ এর ১১ ক ৩০ এর ধারা) ৫ জনকে আসামি করা হয়, এরা হলেন, সাইদুজ্জামান মোহন , জয় তারা বেগম, রেশমা বেগম , মোঃ নোবেল , মোঃ সোহেল । এর মধ্যে নোবেল ও সোহেল এখনও পলাতক।
মামলার বাদী মনির জানান, আসামির এই আচরণের বিষয়ে ও কদমতলী থানায় গত বুধবার (৫ আগস্ট) ৩দিনের রিমান্ড শেষে এস আই কামরুল নাহার ও অফিসার ইনচার্জ আশরাফকে জানান।
এ বিষয়ে অফিসার ইনচার্জের কাছে জানতে চাইলে তিনি বলেন, আসামীর কাছ থেকে আশানুরূপ বক্তব্য পাওয়া যায়নি। আরো জানা যায়, উর্মি হত্যার বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে প্রধান আসামি সাইদুজ্জামান মোহন । ম্যাজিস্ট্রেট আদালতে গত ৩ আগস্ট ২ নম্বর আসামি জয় তারা বেগম ও ৩ নং আসামি রেশমা বেগমকে আসামির পক্ষের উকিল জামিন চাইলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করেন। পরে আসামি পক্ষের আইনজীবী জজ কোর্টে মামলার কাগজ দাখিল করেন। আদালতের দৃষ্টি আকর্ষণ করা হবে এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আরো জোরালো করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category