• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

সংবিধানে পরিবেশ অধিকারকে ‘মৌলিক অধিকার’ করার প্রস্তাব অ্যাটর্নি জেনারেলের

প্রভাত রিপোর্ট / ১৬২ বার
আপডেট : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

প্রভাত রিপোর্ট: পরিবেশ অধিকারকে মৌলিক অধিকার হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রস্তাব জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, “পরিবেশের সঙ্গে জীবনের অধিকার ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। পলিথিনের কারণে নদী তার নাব্যতা হারাচ্ছে, বিষাক্ত ধোঁয়ায় মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে—এসব দেখে স্পষ্ট হয়, পরিবেশ রক্ষা করা এখন মানুষের মৌলিক অধিকার হিসেবেই বিবেচিত হওয়া উচিত। সংবিধানে পরিবেশের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে যুক্ত করলে রাষ্ট্র আরও দৃঢ় পদক্ষেপ নিতে পারবে।’
আজ শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ মিলনায়তনে ‘এসসিএলএস আইন অলিম্পিয়াড ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন সোসাইটি ফর ক্রিটিক্যাল লিগ্যাল স্টাডিজ (এসসিএলএস) আয়োজিত এ আয়োজনে এবারের প্রতিপাদ্য ছিল ‘জলবায়ু আইন ও পরিবেশ ন্যায়বিচার’।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রকিবা নবী। প্রধান বক্তা ছিলেন অধ্যাপক এবং এসসিএলএস-এর উপদেষ্টা ড. আব্দুল্লাহ আল ফারুক। বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এহসানুল করিম ও ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও