• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: পানিসম্পদমন্ত্রী ‘শ্রম আইনের ওপর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভর’ এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু জামায়াত নিজেই স্বীকার করে নিয়েছে কারা খুনি-ধর্ষক ছিল: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা দুই অঙ্ক থেকে কমিয়ে সুদহার বিনিয়োগবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী দাম বাড়লো সয়াবিন তেলের ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা জুলাই থেকে ফ্রি ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা ৩৫ বছর পরও উপকূলে আতঙ্ক: ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের ক্ষত আজও শুকায়নি

পুরান ঢাকায় প্রকাশ্যে ব্যবসায়ীকে হত্যা: প্রতিবাদে উত্তাল ঢাবি

প্রভাত রিপোর্ট / ২২৭ বার
আপডেট : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

প্রভাত রিপোর্ট: রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা এবং দেশব্যাপী অব্যাহত বিএনপির চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পাড়া থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ভিসি চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ হয় এবং পরবর্তী সময়ে মিছিলটি রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, সোহাগ হত্যার কারণে আজকে যেমন ছাত্র বন্ধুরা প্রতিবাদ করছে আওয়ামী লীগের সময়েও ঠিক এইভাবে প্রতিবাদ করতো। বিএনপি নিজেদের দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছে না। বিগত ১৬ বছর তারা মজলুম ছিল। কিন্তু মজলুম যদি এখন জালিম হয় আল্লাহর আরশ কেঁপে উঠবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবি জুবায়ের বলেন, ৫ আগস্টের পর থেকে আমরা দেশকে গোছানোর চেষ্টা করেছি। এই পথে একমাত্র বাঁধা হয়েছে একটি মাত্র দল। সোহাগকে গত পরশুদিন হত্যা করা হয়েছে। আজ ভিডিও সামনে এসেছে। জাতীয়তাবাদী চাঁদাবাজ দলকে একজন ব্যবসায়ী চাঁদা দেয়নি বলে পাথর মেরে নৃশংসভাবে হত্যা করেছে। আমরা কী নতুন করে আবার প্রস্তর যুগে ফিরে গেলাম?
তিনি বলেন, সারা দেশে বিএনপি নেতাকর্মীরা চাঁদাবাজি, ধর্ষণ, খুন করছে। সারা দেশ পরিণত হয়েছে চাঁদাবাজদের অভয়ারণ্যে। বিএনপির নেতাকর্মী কর্তৃক হত্যা হওয়ার পর লন্ডন থেকে ফোন আসে ‘বোন, আমি তারেক বলছি।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, আপনার দলকে আপনি সামলান। আওয়ামী লীগের পথ অনুসরণ করবেন না। যদি করেন তাহলে আওয়ামী লীগের মতো পরিণতি হবে।
বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, চাঁদার জন্য ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে থেতলিয়ে নৃশংসভাবে হত্যা করেছে যুবদল নেতাকর্মীরা। হত্যার পর তার লাশের ওপর বর্বর নৃত্য করেছে। বাংলাদেশের জনগণ ও ছাত্রসমাজ এই খুনিদের বিচার চায়। আমরা এই চাঁদাবাজ সন্ত্রাসীদের বিচার চাই। এই ১০ মাসে বিএনপি একশ মানুষকে খুন করেছে। সব হত্যাকাণ্ডের বিচার চাই।
শিক্ষার্থীরা আরও বলেন, নিয়ন্ত্রণ না করার কারণে একটা দল কিন্তু দিল্লি পালিয়েছে। তাই তারেক রহমানকে বলতে চাই লন্ডন কিন্তু অনেক দূর। পালানোর সময় পাবেন না‌। তাই নিজের দলকে নিয়ন্ত্রণ করেন। অন্যথায় আপনাদের অবস্থানও সেই দলের মতো হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও