• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

নাজিরপুরে রাজলক্ষী কলেজ মাঠে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রভাত রিপোর্ট / ৭৫৭ বার
আপডেট : শনিবার, ১২ জুলাই, ২০২৫

মো. বাবুল শেখ, পিরোজপুর : নাজিরপুরের রাজলক্ষী কলেজ মাঠে ৪ দলীয় ফুটবল টূর্নামেন্টে ফাইনাল অনুষ্ঠিত হয়েছে । শনিবার (১২ জুলাই ) বিকালে নাজিরপুর রাজলক্ষী কলেজ মাঠে বাকসী ফুটবল একাদশ কে ৫-৬ গোলে পরাজিত করে খেজুরতলা ফুটবল ক্লাব চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। উভয় দলে আক্রমন ও পাল্টা আক্রমনের মধ্য দিয়ে খেলা শুরু হয়। প্রথমার্ধের ১০ মিনিটে গোলে এগিয়ে যায় খেজুরতলা ফুটবল একাদশ । এর পর খেলার ১৫ মিনিটে পেনাল্টি পায় বাকসী ফুটবল একাদশ গোল করে ১-১ খেলায় সমতা আনে। এরপর দুই দলের পাল্টা আক্রমণে গোল দারায় ৫-৫ । খেলার শেষ ৫ মিনিটে গোল করে খেজুর তলা ফুটবল একাদশ ০৫-০৬ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় খেজুর তলা ফুটবল একাদশ ।খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নাজিরপুর উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান রুবেল প্রাইজ মানি দলের অধিনায়ক মোঃ লিটনের হাতে তুলে দেন ।অপরদিকে রানার্স আপ দল অধিনায়ক
মোঃ সাইফুল মিনার হাতে পুরস্কার তুলে দেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম জহির ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সদস্য মোঃ সোহেল শেখ, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, রাজলক্ষী কলেজ ছাত্রদলের সভাপতি সৌরভ , বিএনপি নেতা আবু সাঈদ মিনা সহ প্রমুখ ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও