• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: পানিসম্পদমন্ত্রী ‘শ্রম আইনের ওপর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভর’ এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু জামায়াত নিজেই স্বীকার করে নিয়েছে কারা খুনি-ধর্ষক ছিল: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা দুই অঙ্ক থেকে কমিয়ে সুদহার বিনিয়োগবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী দাম বাড়লো সয়াবিন তেলের ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা জুলাই থেকে ফ্রি ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা ৩৫ বছর পরও উপকূলে আতঙ্ক: ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের ক্ষত আজও শুকায়নি

বিএনপি এখন চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে: নাহিদ ইসলাম

প্রভাত রিপোর্ট / ১৬৬ বার
আপডেট : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

প্রভাত সংবাদদাতা,পটুয়াখালী: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘বিএনপি এখন চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে। সন্ত্রাসীদের দল তৈরি হয়েছে। মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে তাদের আবির্ভাব ঘটেছে।’ সোমবার (১৪ জুলাই) বিকেলে পটুয়াখালী সার্কিট হাউজ সংলগ্ন হৃদয় তরুয়া চত্বরের পথসভা তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের প্রতি মানুষের যে সমর্থন, আস্থা ও উচ্ছ্বাস রয়েছে সেটি সব ষড়যন্ত্র প্রতিহত করবে। আমরা বলেছিলাম, মুজিববাদ বাংলাদেশের সংবিধানে বিভাজন তৈরি করেছে, রাষ্ট্রকে এগোতে দেয়নি। অথচ এখন বিএনপি সেই ৭২ সালের মুজিববাদী সংবিধান টিকিয়ে রাখতে চাইছে।’
নাহিদ আরও বলেন, ‘আমরা অনৈক্য বা বিভাজন চাই না। কিন্তু যদি কেউ জনগণের বিরুদ্ধে দাঁড়ায়, যদি কেউ জুলাইয়ের গণ অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নেয় তবে তাদের সঙ্গে আমাদের কোনো ঐক্য সম্ভব নয়।’ তিনি বলেন, ‘জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ আগামী ৩ আগস্ট ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আদায় করে ছাড়ব। সেখানে আপনাদের সঙ্গে দেখা হবে।’
সভায় আরও বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস ইসলাম, যুগ্ম-আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন, ডা. তাসনীম জারা, ডা. মাহমুদা মিতু, মশিউর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও