• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: পানিসম্পদমন্ত্রী ‘শ্রম আইনের ওপর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভর’ এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু জামায়াত নিজেই স্বীকার করে নিয়েছে কারা খুনি-ধর্ষক ছিল: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা দুই অঙ্ক থেকে কমিয়ে সুদহার বিনিয়োগবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী দাম বাড়লো সয়াবিন তেলের ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা জুলাই থেকে ফ্রি ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা ৩৫ বছর পরও উপকূলে আতঙ্ক: ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের ক্ষত আজও শুকায়নি

হত্যাকাণ্ড ঘটিয়ে নির্বাচন ব্যাহত করার ষড়যন্ত্র রুখে দেয়া হবে : ফারুক

প্রভাত রিপোর্ট / ১৫২ বার
আপডেট : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

প্রভাত রিপোর্ট: সাম্প্রতিক সময়ে হত্যাকাণ্ড ঘটিয়ে নির্বাচনকে ব্যাহত করার যে ষড়যন্ত্র চলছে, তা রুখে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। সোমবার (১৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী ওলামা দল কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, শেখ হাসিনাকে জামায়াতে ইসলাম সহযোগিতা করছিল, তাদের তিনি ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছেন। জাতীয় পার্টি সাহায্য করছিল, বিলীন করে দিয়েছে। এক-এগারোর ঘটনার পর সেনাবাহিনীকে হত্যা করেছে। এখনও পঞ্চম, ষষ্ঠবারের মতো যারা আজকে আওয়ামী লীগকে সাহায্য করতে চান, তাদের সঙ্গে মিলে সম্প্রতি হত্যাকাণ্ড ঘটিয়ে নির্বাচনকে ব্যাহত করার যে ষড়যন্ত্র, তা রুখে দেওয়া হবে।
১৬ বছর তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্র উদ্ধারের জন্য যে সংগ্রাম করেছেন সেই সংগ্রামের ফল জুলাই-আগস্ট উল্লেখ করে তিনি আরও বলেন, দয়া করে আবার নতুন করে আমাদের মাঠে নামাবেন না। আমরা মাঠে আর নামতে চাই না। আমরা এখন নির্বাচনে গ্রামে গঞ্জে যেতে চাই, মানুষের সেবা দিতে চাই। ১৬ বছর যেই টাকাগুলো লুট করে নিয়ে গেছে, সেই টাকাগুলো আবার সঞ্চয় করে বাংলাদেশের মানুষের ঘরে ঘরে শান্তি পৌঁছে দেব।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, বরগুনাতে আমাদের ইমামকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, চাঁদপুরের ব্যাপারও সহ্য করেছি। কিন্তু সহ্যের একটা সীমা আছে। সীমা আমরা রক্ষা করতে চাই। কারণ আমার নেতা বলেছেন, সরকার গঠন করতে হলে ধৈর্য ধরতে হবে। সরকার গঠন করতে হলে দিনের ভোট দিনে করতে হবে। জনগণের ভোটের দিকে চেয়ে থাকতে হবে। জনগণের সেবা করতে হবে।
তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে এমন অভিযোগ করে তিনি বলেন, এই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। কারণ শুধু বাংলাদেশ নয়, বিশ্বের দরবারে তিনি খ্যাতিমান রাজনীতিবিদ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও