• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

ইনফান্তিনোকে নিয়ে প্রশ্ন শুনে বিরক্ত পিএসজি কোচ লুইস এনরিকে

Reporter Name / ৬৭ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

প্রভাত স্পোর্টস: বিশ্বকাপের শুরু থেকে নানা বিতর্কের কারণে সমালোচিত হয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। এখন সেই সমালোচনা পরিণত হয়েছে তার গদিছাড়া করার মিশনে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধানের পদ থেকে তাকে সরাতে উঠেপড়ে লেগেছে উয়েফা। নতুন ইউরোপিয়ান মৌসুমের প্রথম ট্রফির মিশনে নামার আগে এনিয়ে প্রশ্ন শুনে যেন বিরক্ত হলেন পিএসজি কোচ লুইস এনরিকে।
ইউরোপা লিগের চ্যাম্পিয়ন অ্যাস্টন ভিলার সঙ্গে আজ রাতে উয়েফা সুপার কাপের ম্যাচে লড়বে চ্যাম্পিয়নস লিগের বিজয়ী পিএসজি। টানা দ্বিতীয়বার এই শিরোপা জয়ের লক্ষ্য তাদের।
রেড বুল এরেনায় এই ম্যাচের আগে ড্রেসিংরুম ছোট হওয়ায় ক্ষুব্ধ ছিল পিএসজি। তাদের কর্মকর্তারা ভিলার আকারের মতো একটি ড্রেসিংরুমের দাবি তুলেছিল। শেষ পর্যন্ত উয়েফা তাদের জন্য বাড়তি ড্রেসিংরুম বরাদ্দ দিয়েছে।
সুপার কাপ শিরোপা ধরে রাখার মিশনে মাঠের বাইরের এই সমস্যার সমাধান হলেও সংবাদ সম্মেলনে খেলার বাইরে থেকেও প্রশ্ন শুনতে হলো এনরিকেকে। ইনফান্তিনোর সঙ্গে উয়েফার সংকটকালীন পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতেই তিনি বললেন, ‘আমি আমার দলের ওপর মনোযোগ রাখছি। আর আমি তো কোনো রাজনীতিবিদ নিই। আমি এসব ব্যাপার নিয়ে কথা বলি না। ট্রান্সফার মার্কেট নিয়েও কথা বলি না।’এর আগে বার্সেলোনা থেকে পিএসজিতে ফেরান তোরেসের সম্ভাব্য চুক্তি নিয়ে প্রশ্নে স্প্যানিশ কোচ বললেন, ‘আমার কথা বলার আওতার বাইরে এটি। আমি শুধু পিএসজির খেলোয়াড়দের নিয়ে কথা বলি।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category