• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

বাবা হোর্হের মৃত্যুতে মুষড়ে পড়েছেন মেসি, উৎকণ্ঠায় মায়ামি

Reporter Name / ৯৭ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

প্রভাত স্পোর্টস: ‘এই ধরনের সময়গুলোতে, আমরা কী অনুভব করছি, সেটা প্রকাশ করতে যথেষ্ট ভাষা খুঁজে পাওয়া কঠিন,’ বাবার মৃত্যুর পর লিওনেল মেসির অনুপস্থিতি নিয়ে কথা বললেন ইন্টার মায়ামি কোচ গুইলেরমো হোয়োস। বাবা হোর্হে মেসির মৃত্যুর পর তাকে শেষ বিদায় জানাতে আর্জেন্টিনার রোজারিওতে উড়াল দিয়েছেন মায়ামি তারকা।
লিগস কাপে লিওনের বিপক্ষে মায়ামির শেষ গ্রুপ ম্যাচের আগে কথা বললেন হোয়োস। দ্বিতীয় রাউন্ডে রায়াডোসের কাছে হারের পর কোয়ার্টার ফাইনালের ওঠার আশায় বড় ধাক্কা খেয়েছে দলটি। এএস সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, মেসির বর্তমান পরিস্থিতি নিয়ে কোচ বলেছেন, ‘লিওর সঙ্গে কী হয়েছে আমরা সবাই জানি। এটা একটা বিশাল ট্র্যাজেডি।’তিনি আরও যোগ করলেন, ‘এটা অপার শোক। তারা সঙ্গে আমরাও এটা গভীরভাবে অনুভব করছি। এটা ছিল অনেক কঠিন। আর এমন সময়গুলোতে কেউ কেউ তার অনুভূতি ব্যক্ত করার জন্য ভাষা খুঁজে পায় না। এই ধরনের কষ্টের মধ্যে দিয়ে যখন আপনি যাবেন, তখন সেরে উঠতে সময় লাগে। আমরা এই বাস্তবতার মুখোমুখি এখন। এর সঙ্গে কীভাবে মানিয়ে নিতে হয়, তা অনেকেই পারে না। কারণ এই বেদনা অনেক গভীরের।’
বাবা ও ফুটবল ক্যারিয়ারের দীর্ঘদিনের সঙ্গী হোর্হের মৃত্যুতে মুষড়ে পড়েছেন মেসি। রোজিওর কাছের শহর পেরেজের এল প্রাদো সমাধিক্ষেত্রে পরিবারকে নিয়ে একটি ব্যক্তিগত অনুষ্ঠান করে শেষ বিদায় জানানো হয় হোর্হেকে। বাবার অন্ত্যেষ্টিক্রিয়া শেষে নতুন সিদ্ধান্ত নেন মেসি, যুক্তরাষ্ট্রে ফেরার সময়টা বিলম্বিত করেছেন মায়ামির আর্জেন্টাইন সুপারস্টার।
মেসির যুক্তরাষ্ট্রে ফেরার ব্যাপারে আর্জেন্টাইন সংবাদমাধ্যম দোবলে আমারিলা জানিয়েছে, ‘লিওনেলের বাবা হোর্হে মেসির মৃত্যু এই আর্জেন্টাইন তারকাকে গভীরভাবে প্রভাবিত করেছে। তিনি যুক্তরাষ্ট্রে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্টার মায়ামির সঙ্গে তার দায়বদ্ধতা স্থগিত রাখবেন।’
স্প্যানিশ সংবাদপত্র এএস জানিয়েছে, মেসি লিগস কাপ টুর্নামেন্ট আর খেলবেন না। দলটি প্রথম রাউন্ডেই বাদ পড়ার শঙ্কায়। অনির্দিষ্টকালের ছুটিতে থাকার কারণে ক্লাব লিওনের বিপক্ষে এই ম্যাচের পাশাপাশি ন্যাশভিলে এসসি, ফিলাডেলফিয়া ইউনিয়ন, টরন্টো এফসি ও সিএফ মন্ট্রিলের বিপক্ষে এমএলএস ম্যাচও খেলবেন না তিনি। ধারণা করা হচ্ছে, সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে ফিরবেন মেসি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category