• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

শোক কাটিয়ে মাঠে নামলেন মেসি, তবে জিততে পারেনি মায়ামি

Reporter Name / ৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

প্রভাত স্পোর্টস: বাবা হোর্হে মেসিকে হারানোর শোক কাটিয়ে চার দিন পরই মাঠে ফিরেছেন লিওনেল মেসি। কিন্তু আর্জেন্টাইন মহাতারকার আবেগঘন প্রত্যাবর্তনও ইন্টার মায়ামির লিগস কাপ থেকে বিদায় ঠেকাতে পারল না। মেক্সিকোর ক্লাব লিওনের কাছে ৩-২ গোলে হেরে টুর্নামেন্টের প্রথম পর্ব থেকেই ছিটকে গেছে মায়ামি।
বাবার শেষকৃত্যে অংশ নিতে আর্জেন্টিনায় যাওয়া মেসি মঙ্গলবার রাতে ফ্লোরিডায় ফেরেন। তার আগে গত রোববার ৬৮ বছর বয়সে মারা যাওয়া বাবা হোর্হে মেসির শেষকৃত্যে অংশ নেন। হোর্হে শুধু মেসির বাবা ছিলেন না, দীর্ঘদিন তাঁর এজেন্টও ছিলেন।
গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে বাবাকে নিয়ে একটি হৃদয়স্পর্শী বার্তা দেন ৩৯ বছর বয়সী মেসি। সেখানে বাবাকে হারানোর শোকের পাশাপাশি ফুটবল চালিয়ে যাওয়া নিয়েও নিজের অনিশ্চয়তার কথা জানান আর্জেন্টিনা অধিনায়ক।
মেসি লেখেন, ‘তোমাকে ছাড়া কী করব, জানি না। কীভাবে এগিয়ে যাব, সেটাও জানি না। আমি শুধু ফুটবলই খেলেছি, আর এখন দীর্ঘদিন আর খেলতে চাই কি না, তা নিয়েও আমার সংশয় রয়েছে।’এরপরও লিগস কাপে বাঁচা-মরার ম্যাচে দলের প্রয়োজনের সময়ে মাঠে নামার সিদ্ধান্ত নেন মেসি। তবে শুরু থেকে তিনি ছিলেন না, লিওনের বিপক্ষে মেসি মাঠে নামেন বিরতির পর।
ম্যাচের প্রথম গোল মায়ামির। ৪২ মিনিটে গোল করে প্রথমার্ধে মায়ামিকে এগিয়ে দেন ড্যানিয়েল পিন্টার। বিরতির পর অবশ্য দ্রুতই ম্যাচে ফেরে লিওন।
৫০ মিনিটে গোল করে ১-১ করেন লিওনের কলম্বিয়ান মিডফিল্ডার ড্যানিয়েল আরসিলা। তিন মিনিট পর আবার এগিয়ে যায় মায়ামি। কর্নার থেকে পাওয়া বল বাঁ পায়ে ওপরের বাঁ কোণে পাঠিয়ে ২-১ করেন ইয়ানিক ব্রাইট। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিছুক্ষণ পরই সমতায় ফেরে লিওন। বক্সের মাঝখান থেকে ডান পায়ের শটে ২-২ করেন হুয়ান দোমিঙ্গেস। এরপর লিড নেওয়ার বেশ কয়েকটি সুযোগ পায় লিওন।
তবে মায়ামির গোলরক্ষক রোকো রিওস নোভো দুর্দান্ত কয়েকটি সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন। শেষ পর্যন্ত ৮৩ মিনিটে আবারও জ্বলে ওঠেন আরসিলা। তার গোলেই ৩-২ ব্যবধানে এগিয়ে যায় লিওন। শুরুতে অফসাইডের কারণে গোলটি বাতিল করেছিলেন রেফারি। পরে ভিএআরে সিদ্ধান্তে বদলে আসে।
গ্রুপ পর্বের আগের ম্যাচে মেসিকে ছাড়া মন্তেরেইয়ের কাছে হেরেছিল মায়ামি। ফলে পরের রাউন্ডে যাওয়ার ক্ষীণ আশা ধরে রাখতে লিওনের বিপক্ষে জয় ছিল অপরিহার্য। তবে শেষ পর্যন্ত হারের ফলে ২০২৩ সালে টুর্নামেন্টের পরিধি বাড়ার পর প্রথমবারের মতো লিগস কাপের প্রথম পর্ব থেকেই বিদায় নিতে হলো ইন্টার মায়ামিকে। মেসি মায়ামিতে যোগ দেওয়ার পর ২০২৩ সালে দলটি লিগস কাপের শিরোপা জিতেছিল। ২০২৫ সালেও ফাইনালে উঠেছিল মায়ামি। তবে সেই ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে ৩-০ গোলে হেরেছিল দলটি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category