• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
Headline
মারা গেছেন অভিনেতা সোহেল খান নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’

বাংলাদেশকে ট্যুরিজম হাবে রূপান্তরে পদক্ষেপ নেওয়া হয়েছে : প্রতিমন্ত্রী

Reporter Name / ১০৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

প্রভাত রিপোর্ট: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, দীর্ঘ ২০ বছর বর্তমান সরকার ক্ষমতায় ছিল না। গণমাধ্যমের স্বাধীনতার অভাবে পর্যটন খাতে অনগ্রসরতার কথা জাতি জানতেও পারেনি। তবে বর্তমান সরকার কথা নয় কাজে বিশ্বাসী। তিনি বলেন, আমরা আমাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। বাংলাদেশকে ট্যুরিজম হাবে রূপান্তরে পদক্ষেপ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) আগারগাঁও পর্যটন ভবনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত ব্যাক ওয়াটার ট্যুরিজম উন্নয়ন শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, আন্তঃমন্ত্রণালয় সমন্বয়হীনতা দূর করার জন্য কয়েকটি মন্ত্রণালয়ের সঙ্গে এমওইউ করার উদ্যোগ নিয়েছি। আমরা জাতীয় পর্যটন নীতিমালা, ২০২৬ প্রণয়ন করছি। পর্যটন স্পট উন্নয়নে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেব এবং তা বাস্তবায়ন করবো। তবে পর্যটন খাতের অগ্রযাত্রায় বেসরকারি অংশীজনকেই এগিয়ে আসতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, জাতীয় পর্যটন কাউন্সিলের সভা প্রতি ছয়মাস অন্তর করার জন্য প্রধানমন্ত্রীকে আমরা অনুরোধ জানাবো। আপনাদের জন্য পর্যটন খাতে বেসরকারি বিনিয়োগবান্ধব নীতিমালা তৈরি করবো আমরা। তাছাড়া বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ টুরিস্ট পুলিশের জনবল বৃদ্ধি করা হবে। সবার সহযোগিতায় দেশীয় জিডিপিতে বাংলাদেশের পর্যটন খাতের অবদান ১০ শতাংশ পর্যন্ত অদূর ভবিষ্যতে পৌঁছবে বলে আশা রাখি।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব ফাহমিদা আখতার বলেন, পর্যটন খাতের উন্নয়নে তথ্যের ঘাটতি দূর করার জন্য আমরা ইতোমধ্যেই টিএসএ এর কাজ শুরু করেছি। এছাড়া এ বছর এডিপিতে টাঙ্গুয়ার হাওর উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে। বিগত সময়ে সমন্বয়হীনতার কারণে অগ্রগতি হয়নি এখাতে। আপনাদের সহযোগিতা পেলে সমন্বয়হীনতা দূর করে পর্যটন খাতকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান বলেন, ব্যাক ওয়াটার ট্যুরিজমের মধ্যে নদীমাতৃক বাংলাদেশের পুরোটাই চলে আসে। আমাদের বিশেষ জনগোষ্ঠীকে লক্ষ্য রেখে ব্যাক ওয়াটার ট্যুরিজম উন্নয়ন করতে হবে। পর্যটন স্পটগুলোতে স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততা আনা খুব জরুরি। স্থানীয় জনগণের কর্মসংস্থানের ব্যবস্থা হলে পর্যটক নিরাপত্তা স্বয়ংক্রিয়ভাবে বাড়বে। সেমিনারে বাংলাদেশে ব্যাক ওয়াটার-ট্যুরিজম এর গুরুত্ব, বর্তমানে বাংলাদেশে ব্যাক ওয়াটার ট্যুরিজমের অবস্থান, ব্যাক ওয়াটার ট্যুরিজমের উন্নয়নে চ্যালেঞ্জ, উন্নয়ন কর্ম পরিকল্পনা এবং করণীয় বিষয়ে বিশদ আলোচনা হয়। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রউফের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন– বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন ভুঁইয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category