• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
Headline
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে কচুয়ায় যুবদলের প্রতিবাদ মিছিল টাঙ্গাইলে টিউবওয়েলের পানি পান করে ৩০ শিক্ষার্থী অসুস্থ তিতাসে তুচ্ছ ঘটনা নিয়ে মামা -ভাগিনার মধ্যে সংঘর্ষ, নারীসহ আহত-১০ তিতাসের ৯টি ইউনিয়নের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ ও চাল বিতরণ ম্যাচ বাকি থাকতেই গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গোল করেই তাঁর দিকে ছুটলেন মেসি, কে এই সাংবাদিক মেসির ২ ম্যাচে ৫ গোল, আমার ২ বিশ্বকাপে শূন্য : ইব্রাহিমোভিচ অস্ট্রিয়াকে হারানার দিনে মেসির অবিশ্বাস্য চার রেকর্ড হলান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে বজ্রপাতের আগে-পরে সেই একই এমবাপ্পে, ফ্রান্সও নকআউটে

আমি অরিজিনাল জাত কৃষক: কৃষিমন্ত্রী

Reporter Name / ৭২ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

প্রভাত সংবাদদাতা,সুনামগঞ্জ: কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, কৃষকরা ধান কাটছে দেখে এলাম, আমাকে ক্ষেতে নামালে দেখবেন আমিও কারো থেকে কম না। আমি অরিজিনাল জাত কৃষক। মঙ্গলবার (৫ মে) দুপুরে সুনামগঞ্জের সার্কিট হাউসে জেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি।
আমিন উর রশিদ বলেন, প্রধানমন্ত্রী বিশ্বাস করেন এই দেশের কৃষকের অর্থনীতি শক্তিশালী করলে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হবে। ফলে কৃষকদের অর্থনীতি শক্তিশালী করতে সরকার সবকিছু করবে। ফলে অতিবৃষ্টিতে যেসব কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার তাদের পাশে দাঁড়াবে। জনপ্রতিনিধি থেকে শুরু করে সরকারী কর্মকর্তাদের কাছে একটাই অনুরোধ সঠিক ক্ষতিগ্রস্ত কৃষকরা যেন সহায়তা পায়।
মন্ত্রী বলেন, হাওরর কৃষকেরা আগাম ধান চাষ করতে পারে সেই দিকেও সরকারের নজর রয়েছে। পাশাপাশি কৃষকরা যেন প্রতিবছর ধান উৎপাদন বাড়াতে পারে সেই সহযোগিতাও করা হবে। এক কথায় দেশের কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে।
সভায় আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রধানমন্ত্রীর উপদেষ্টা (অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়) রাশেদ আল মাহমুদ তিতুমীর প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category