• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
Headline
ঋণের ১২২১ কোটি টাকা লোপাট : সালমানসহ ৬৯ জনের বিরুদ্ধে ৩ মামলা শীতকালীন সবজি বাজারে এলেও দামে প্রভাব পড়েনি ভ্যাট আদায়ে স্থবিরতা, দুই-তৃতীয়াংশ প্রতিষ্ঠানই দেখিয়েছে শূন্য রিটার্ন আগামী গ্রীষ্মের মধ্যে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: প্রতিমন্ত্রী ‘দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি শ্রমিকদের উস্কানি দিয়ে আন্দোলনে নামিয়েছে’ আশা করি গঙ্গা চুক্তি নিয়ে ভারত সঠিক সিদ্ধান্ত নেবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ মেধানির্ভর ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর আগামী জানুয়ারির বেতনের সঙ্গে নতুন মজুরি কার্যকর করার দাবি বাংলাদেশ-ইইউ সম্পর্ক, সংসদীয় গণতন্ত্র ও অর্থনৈতিক সহযোগিতায় জোর

বাগেরহাটে কিশোরী ও নারীর স্বাস্থ্য, জলবায়ু সহনশীল উপকূল শীর্ষক সচেতনতামূলক ক্যাম্পেইন

Reporter Name / ১৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে কিশোরী ও নারীর স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন এবং উপকূলীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “সুস্থ কিশোরী, জলবায়ু সহনশীল উপকূল” শীর্ষক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগষ্ট) দশানী যদুনাথ স্কুল এন্ড কলেজে নারীকণ্ঠের আয়োজনে ও দ্য আর্থ সোসাইটির সহযোগিতায় নারীকণ্ঠ ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বকসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যদুনাথ স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ ঝিমি মন্ডল, সুশাসন এর জন্য নাগরিক (সুজন)সম্পাদক এসকে এ হাছিব, বাংলাদেশ স্কাউটস,বাগেরহাট জেলা শাখার সম্পাদক সেখ সাকির হোসেন, দশানী আদর্শ বালিকা বিদ্যালয়ের সভাপতি সৈয়দ জিয়াউর রহমান, সভাপতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারীকণ্ঠ ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সভাপতি জান্নাতুল ফেরদৌসী।
এছাড়াও যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীরা, বিভিন্ন সিবিও-সিএসও-এর কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, নারীকণ্ঠ ও দ্য আর্থ সোসাইটির প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ক্যাম্পেইনে কিশোরী ও নারীর স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তনের প্রভাব, নিরাপদ পানি, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা, মানসিক স্বাস্থ্য ও স্বাস্থ্যসচেতনতা নিয়ে আলোচনা এবং সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়। পাশাপাশি ছিল পটগান, পোস্টার প্রদর্শনী, লিফলেট বিতরণ, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তন ও লবণাক্ততার কারণে উপকূলীয় অঞ্চলের কিশোরী ও নারীরা যে স্বাস্থ্যঝুঁকির মুখোমুখি হচ্ছে, সে বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি সুস্থ ও জলবায়ু-সহনশীল উপকূল গড়ে তোলাই এ ক্যাম্পেইনের মূল লক্ষ্য।


আপনার মতামত লিখুন :
More News Of This Category