• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
Headline
ছানিপড়া রোগীদের জন্য বিনামূল্যে অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নতুন মন্ত্রীদের শ্রদ্ধা অফিসে গেলে বুঝতে পারবো মন্ত্রণালয়ের পরিধি কত: পার্থ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ বিমান মন্ত্রণালয়ে মন্ত্রী পরিবর্তনের কারণ জানালেন এম রশিদুজ্জামান মিল্লাত তাড়াহুড়া নয়, জাতীয় স্বার্থের ভিত্তিতে উপযুক্ত সময়ে ভারত সফর সারা দেশে কলেরার টিকা ক্যাম্পেইন শুরু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলে ভারতকে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে: রাশেদ খাঁন বসিলায় নতুন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা শিক্ষা প্রতিমন্ত্রীর

সারা দেশে কলেরার টিকা ক্যাম্পেইন শুরু

Reporter Name / ৭ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

প্রভাত রিপোর্ট: সারা দেশে প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আজ শনিবার (২২ আগস্ট)। শনিবার থেকে থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত দেওয়া হবে প্রথম ডোজ এবং আগামী ২৬ আগস্ট থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেওয়া হবে দ্বিতীয় ডোজ। ঝুঁকিপূর্ণ ১৪টি উপজেলা ও থানায় এ কার্যক্রম চলবে। গত ২০ আগস্ট বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) অডিটোরিয়ামে ‘প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ক্যাম্পেইনের উদ্বোধন করেন। ওই দিন এসব তথ্য জানানো হয়। সম্পূর্ণ সুরক্ষার জন্য ১৪ দিনের ব্যবধানে দুটি ডোজই গ্রহণ করা জরুরি। এক বছর বা তার বেশি বয়সী সব নাগরিককে (গর্ভবতী নারী ব্যতীত) বিনামূল্যে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই টিকা খাওয়ানো হবে। সারাদেশে সর্বমোট ৫১ লক্ষ ৭৫ হাজার মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে।
ডিএসসিসির অধীনস্থ লালবাগ, গেন্ডারিয়া, কদমতলী ও কামরাঙ্গীরচর—এই ৪টি থানার ১৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রের মাধ্যমে প্রায় ১১ লাখ ৭০ হাজার মানুষকে এই টিকা দেওয়া হবে। এছাড়া ডিএনসিসির শেরেবাংলা নগর, খিলক্ষেত ও তেজগাঁও এবং মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নির্দিষ্ট কিছু এলাকায় এ কর্মসূচি পরিচালিত হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category