• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন ইনফান্তিনো: সেফেরিন

Reporter Name / ৫৪ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

প্রভাত স্পোর্টস: ফিফা সভাপতি পদে নির্বাচনে লড়াই করার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন উয়েফা প্রধান আলেকজান্ডার সেফেরিন। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, আগামী বছরের নির্বাচনে বর্তমান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন।
বিশ্বকাপ ফুটবলের কিছু অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির একটি বিতর্কিত পরিকল্পনাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠে। এরপর থেকেই ইনফান্তিনোর ওপর থেকে ভরসা হারিয়ে ফেলে প্রায় সব দেশের ফেডারেশনই। ফিফা প্রেসিডেন্টের পাশে নেই উয়েফা সভাপতি সেফেরিনও।
সেফেরিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তিনি ইনফান্তিনোর স্থলাভিষিক্ত হতে আগ্রহী নন। তিনি উয়েফায় কাজ করতে ভালোবাসেন এবং বর্তমানে তার এই পদে থাকাটাই বেশি নির্ভরযোগ্য।
সেফেরিনের মতে, আগামী মার্চে হতে যাওয়া ফিফা নির্বাচনে ইনফান্তিনোর বিরুদ্ধে নতুন কোনো প্রার্থী দাঁড়িয়ে যেতে পারেন। কারণ কেবল রাজনৈতিক দলই নয়, সমর্থক, খেলোয়াড় ও কোচদের ফুটবল কমিউনিটির সমর্থন হারিয়েছেন ইনফান্তিনো। বিশ্বকাপের শেয়ার বিক্রির এই প্রস্তাবিত পরিকল্পনার তীব্র সমালোচনা করে সেফেরিন বলেন, এটি ২০২১ সালের ইউরোপিয়ান সুপার লীগ পরিকল্পনার চেয়েও ভয়াবহ। এতে ফুটবলটাই বিক্রি হয়ে যেত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category