• বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
Headline
আন্তর্জাতিক মিডওয়াইফ দিবসে ব্র্যাক ইউনিভার্সিটিতে দক্ষ মিডওয়াইফ তৈরির আহ্বান গাইবান্ধায় দুদকের গণশুনানি উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় তিস্তামুখ- বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত সড়ক ও রেলসেতু নির্মাণের দাবিতে মানববন্ধন তিতাসে খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া র‍্যাবের ওপর হামলা, অভিযানে বিপুল পরিমাণ মাদক-অস্ত্রসহ আটক ১৩ জিন তাড়ানোর কথা বলে দাখিল পরীক্ষার্থীকে ধর্ষণ, ‘ভণ্ড কবিরাজ’ গ্রেফতার ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় করা মামলায় আসামি গ্রেফতার হাওরাঞ্চলে স্বস্তির রোদে ধান নিয়ে ব্যস্ত কৃষক কিশোরগঞ্জে হাসপাতালের নাস্তায় পাউরুটির সঙ্গে কাঁচা কলা ফতুল্লায় স্কুলে ক্লাস চলাকালীন খুলে পড়লো সিলিং ফ্যান, আহত ৫

প্রতিপক্ষকে রুখে দেয়া সার্জিও রামোস হচ্ছেন সেভিয়ার প্রেসিডেন্ট

Reporter Name / ২৪ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস : মাঠের লড়াইয়ে রক্ষণের দেয়াল হয়ে প্রতিপক্ষকে রুখে দেয়া সার্জিও রামোস তবে কি এবার বসতে যাচ্ছেন ক্লাবের বোর্ডরুমে? ফুটবল বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন রিয়াল মাদ্রিদ ও স্পেনের এই কিংবদন্তি ডিফেন্ডার। গুঞ্জন উঠেছে, শৈশবের ক্লাব সেভিয়ার মালিকানা কিনে নিতে একটি শক্তিশালী কনসোর্টিয়ামের নেতৃত্ব দিচ্ছেন তিনি।
কেবল নামমাত্র পদ নয়, বরং ক্লাবের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সরাসরি অংশীদার হওয়ার লক্ষ্যেই এই বড় পদক্ষেপে নামছেন ৩৯ বছর বয়সী এই তারকা। রামোসের এই প্রশাসনিক লড়াই সফল হলে ধুঁকতে থাকা সেভিয়া কি নতুন এক ভোরের দেখা পাবে, নাকি এটি তার ফুটবল ক্যারিয়ারের এক ভিন্ন রূপান্তর হতে যাচ্ছে, তা নিয়ে আগ্রহ সবার।
সেভিয়ার সাবেক স্পোর্টিং ডিরেক্টর মঞ্চি একটি পডকাস্টে জানান, রামোস তার শৈশবের এই ক্লাবে কোনো আলঙ্কারিক পদ নয়, বরং ক্ষমতাধর কোনো প্রশাসনিক পদে বসতে আগ্রহী। মঞ্চি বলেন, ‘আমি জানি না তিনি প্রেসিডেন্ট হিসেবে কি না, তবে তিনি ক্লাবের ভবিষ্যতের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সরাসরি যুক্ত থাকতে চান।’
বর্তমানে ফাইভ ইলেভেন ক্যাপিটাল নামক একটি বিনিয়োগকারী গোষ্ঠীর সহায়তায় এই টেকওভার বা মালিকানা পরিবর্তনের প্রক্রিয়াটি এগিয়ে নিচ্ছেন রামোস। এই স্প্যানিশ ফুটবলার যখন বোর্ডরুমে ক্ষমতা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তখন মাঠের পারফরম্যান্সে সেভিয়া রীতিমতো ধুঁকছে। সোমবার রিয়াল সোসিয়েদাদের কাছে ১-০ গোলে হেরে তারা এখন লা লিগার পয়েন্ট টেবিলের ১৭ নম্বর স্থানে রয়েছে। হাতে মাত্র ৪টি ম্যাচ বাকি থাকতে তারা রেলিগেশন জোন থেকে মাত্র ১ পয়েন্ট উপরে আছে।
রামোসের আগমনের সাথে সাথে মঞ্চির সেভিয়ায় ফেরার গুঞ্জন উঠলেও তিনি আপাতত তা নাকচ করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, বর্তমান কর্তৃপক্ষের কাছ থেকে তিনি ফেরার কোনো প্রস্তাব পাননি। এদিকে রামোসের এই টেকওভার সফল হলে তিনি ফুটবল থেকে অবসরের ঘোষণা দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category