• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

ম্যারাডোনার মৃত্যুর মামলায় বাবার ডাক্তারি পরীক্ষার রিপোর্ট জমা!

Reporter Name / ১১২ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

প্রভাত স্পোর্টস: প্রয়াত ফুটবল আইকন ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে চিকিৎসাজনিত অবহেলার অভিযোগ এনে দীর্ঘ বিচার কার্যক্রম চলছে। সেখানেই এক মস্ত বড় ভুল হয়েছে। আর্জেন্টিনার এক স্বাস্থ্য বীমা কোম্পানি স্বীকার করেছে, বিশ্বকাপ জয়ীর মৃত্যুর মামলায় যে ডাক্তারি পরীক্ষাগুলো উপস্থাপন করা হয়েছে, সেগুলো তার বাবার!
সোমবার এএফপি-র নজরে আসা চিঠিতে দেখা গেছে, সুইস মেডিক্যাল স্বীকার করেছে, ম্যারাডোনার মৃত্যুতে তদন্তকারী চিকিৎসা কমিশনের কাছে যে পরীক্ষাগুলো জমা দেওয়া হয়েছে, সেগুলো ভুলবশত ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনার নাম ব্যবহার করে দেওয়া হয়েছে। আসলে এই ডাক্তারি পরীক্ষাগুলো ২০১৫ সালে মারা যাওয়া তার বাবা ডিয়েগো সালুসতিয়ানো ম্যারাডোনার।
গত সপ্তাহে এই ভুল ধরিয়ে দিয়েছেন ম্যারাডোনার মৃত্যুতে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো সাত স্বাস্থ্যকর্মীর একজনের পক্ষে দাঁড়ানো আইনজীবী। আর্জেন্টিনায় এপ্রিলের মাঝামাঝি থেকে সাতজন পেশাদার স্বাস্থ্যসেবা দানকারীর বিচার চলছে। তাদের সম্ভাব্য অবহেলার কারণেই ম্যারাডোনার মৃত্যু হয়ে থাকতে পারে বলে অভিযোগ রয়েছে।
মস্তিষ্কে রক্তক্ষরণের অস্ত্রোপচারের দুই সপ্তাহ পর ২০২০ সালের নভেম্বরে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে এবং অ্যাকিউট পালমোনারি এডিমা (ফুসফুসে পানি জমে যাওয়ার একটি অবস্থা) রোগে আক্রান্ত হয়ে মারা যান। চলমান বিচারকার্যক্রম অন্তত সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category