• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
Headline
হোমনায় নবগঠিত উপজেলা ও পৌর বিএনপির পরিচিতি ও বর্ধিত সভা অনুষ্ঠিত নাজিরপুরে তালিকাভুক্ত সন্ত্রাসী ২৯ মামলার আসামী সহযোগীসহ গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটে ভোগান্তিতে যাত্রীরা তিতাসে নির্বাচনী উঠান বৈঠকে অতর্কিত হামলা, বিএনপি নেতাসহ আহত ৪ পাথরঘাটায় নিষিদ্ধ ঘোষিত স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি নেপালে-তিব্বতে নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ বেড়ে প্রায় ৩ হাজার ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল পাকিস্তানের পর এবার ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি চায় কুয়েত ইউক্রেনে প্রতি মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া ভেনেজুয়েলায় ৬ হাজার ৫০০ কোটি ব্যারেল তেলের দখল পাচ্ছে যুক্তরাষ্ট্র

‘হু ওয়ান্টস টু বি আ মিলিয়নিয়ার’ থেকে চ্যাম্পিয়ন্স লিগে সাবাহ কোচের অবিশ্বাস্য যাত্রা

Reporter Name / ১০ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

প্রভাত স্পোর্টস: একসময় টেলিভিশনের কুইজ শোতে বসে মিলিয়নিয়ার হওয়ার স্বপ্ন দেখেছিলেন। সেখান থেকে পাওয়া পুরস্কারের অর্থ খরচ করে পাড়ি দিয়েছিলেন ইংল্যান্ডে। উদ্দেশ্য ছিল কোচিং শেখা। সেই সিদ্ধান্তই যে একদিন তাকে ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে নিয়ে যাবে, তখন কি সেটা জানতেন ভালদাস দামব্রাউস্কাস? এখন সেই মানুষটিই চ্যাম্পিয়ন্স লিগে ইউরোপের বড় বড় ক্লাবের বিপক্ষে ডাগআউটে দাঁড়ানোর অপেক্ষায়।
আজারবাইজানের সাবাহ বাকু এবার ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে জায়গা করে নিয়েছে। বাছাইপর্বের চার ধাপ পেরিয়ে তাদের এই অবিশ্বাস্য সাফল্যের নেপথ্যে সবচেয়ে বড় নাম কোচ দামব্রাউস্কাস।
৪৯ বছর বয়সী লিথুয়ানিয়ান এই কোচের গল্প অবশ্য প্রচলিত ফুটবল ক্যারিয়ারের মতো নয়। তিনি কখনোই পেশাদার ফুটবলার ছিলেন না। বরং ক্যারিয়ারের শুরুতেই ঠিক করেছিলেন, খেলোয়াড় নয়। কোচ হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করবেন।
২০০২ সালে মাত্র ২৫ বছর বয়সে লিথুয়ানিয়ার জনপ্রিয় টেলিভিশন কুইজ শো ‘হু ওয়ান্টস টু বি আ মিলিয়নিয়ার?’-এ অংশ নিয়েছিলেন দামব্রাউস্কাস। সেখান থেকে জিতেছিলেন ৪ হাজার লিতাস—তৎকালীন লিথুয়ানিয়ার মুদ্রা। মুদ্রাস্ফীতি হিসাব করলে আজকের দিনে সেই অর্থের মূল্য প্রায় ৩ হাজার ইউরোর মতো।
সেই পুরস্কারই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সেই অর্থ দিয়ে ইংল্যান্ডে পাড়ি জমান তিনি। লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে স্পোর্টস সায়েন্স ও কোচিং নিয়ে পড়াশোনা করেন। পাশাপাশি বেশ কয়েকটি কোচিং কোর্সে অংশ নেন। কোচিং শেখার পাশাপাশি ম্যানচেস্টার ইউনাইটেড, ফুলহাম ও ব্রেন্টফোর্ডের একাডেমিতেও অভিজ্ঞতা অর্জন করেন।
এরপর লিথুয়ানিয়ার বিভিন্ন বয়সভিত্তিক জাতীয় দলের সঙ্গে কাজ করে ধীরে ধীরে সিনিয়র ফুটবলে পা রাখেন দাম্ব্রাউস্কাস। ২০১৩ সালে শুরু হয় তার পেশাদার কোচিং ক্যারিয়ার। এরপর হাইদুক স্প্লিট ও লুদোগোরেতস রাজগ্রাদের মতো ক্লাবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
গত বছর সাবাহর দায়িত্ব নেন দামব্রাউস্কাস। আর এবারই ক্লাবটির ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য এনে দিলেন তিনি। চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বে চারটি ধাপই পেরিয়েছে সাবাহ। প্রথম বাছাইপর্ব থেকে যাত্রা শুরু করা ২৮ দলের মধ্যে একমাত্র দল হিসেবে চার ধাপ পেরিয়ে লিগ পর্বে জায়গা করে নিয়েছে আজারবাইজানের ক্লাবটি।
শেষ ধাপটিই ছিল সবচেয়ে নাটকীয়। হাপোয়েল বির শেভার কাছে প্রথম লেগে হেরে গিয়েছিল সাবাহ। কিন্তু ঘরের মাঠে দ্বিতীয় লেগে যেন অন্য এক দল হয়ে হাজির হয় তারা। অতিরিক্ত সময়ের রোমাঞ্চকর ম্যাচে ৫-২ গোলের জয় তুলে নিয়ে প্রথম লেগের ঘাটতি উল্টে দিয়ে নিশ্চিত করে চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের টিকিট।
একসময় ‘হু ওয়ান্টস টু বি আ মিলিয়নিয়ার?’-এর প্রশ্নের উত্তর দিয়ে পুরস্কারের অর্থ জিতেছিলেন দাম্ব্রাউস্কাস। দুই যুগ পর ফুটবলের ‘মিলিয়নিয়ারদের’ আসর চ্যাম্পিয়ন্স লিগে এখন তিনিই উত্তর দেওয়ার দায়িত্বে। ইউরোপের সবচেয়ে বড় ক্লাবগুলোর বিপক্ষে সাবাহ যখন মাঠে নামবে, তার অবিশ্বাস্য গল্পে যোগ হতে পারে আরও একটি নতুন অধ্যায়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category