• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

ভিন্ন রঙের দুই চোখে আলোচনায় আর্তেতার ছেলে

Reporter Name / ৫৮ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

প্রভাত স্পোর্টস : গ্যাব্রিয়েল আর্তেতা খেলেন আর্সেনালের অ্যাকাডেমিতে। ১৭ বছর বয়সী ফুটবলার ভক্তদের দৃষ্টি কাড়লেন, যখন তার ছবি লন্ডন ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে বর্তমান অ্যাকাডেমি খেলোয়াড়দের তালিকায় প্রকাশিত হলো।
২০২৫-২৬ মৌসুম থেকে আর্সেনাল অ্যাকাডেমিতে আছেন গ্যাব্রিয়েল। অনূর্ধ্ব-১৮ দলের হয়ে প্রথম খেলেন তিনি। গত জুনে একটি বৃত্তি চুক্তি করেন গ্যাব্রিয়েল। তাতে করে ক্লাবের সিস্টেমে তিনি আনুষ্ঠানিকভাবে জায়গা নিশ্চিত করেন। চলতি মৌসুমেও অনূধ্ব-১৮ দলের হয়ে খেলে যাবেন এই টিনএজার।
গ্যাব্রিয়েলের আরেক পরিচয়, তিনি আর্সেনালের সিনিয়র টিমের প্রধান কোচ ও সাবেক খেলোয়াড় মিকেল আর্তেতার বড় ছেলে। তবে বাবা কিংবা পারফরম্যান্সের জন্য নয়, তিনি এখন ভাইরাল ভিন্ন এক বৈশিষ্ট্যের কারণে, যেটি বিশ্বের মোট জনসংখ্যার এক শতাংশেরও কম দেখা যায়। তার ছবিটি ভালো করে খেয়াল করলেই দেখা যাবে সেই স্বতন্ত্র বৈশিষ্ট দেখা যাবে।
গ্যাব্রিয়েলের এক চোখ বাদামি, আরেকটি নীল। এই কিশোরের মধ্যে ‘হেটেরোক্রোমিয়া’ নামক একটি বিরল অবস্থা রয়েছে বলে মনে হচ্ছে, যেখানে চোখের পিগমেন্টেশন বা রঙের মাত্রা ভিন্ন ভিন্ন হয়। এটি কোনো ক্ষতিকারক অবস্থা নয় এবং মানুষ জন্মগতভাবেই এটি নিয়ে জন্মগ্রহণ করে। তাদের দৃষ্টিশক্তিতে কোনো প্রভাব ফেলে না। এটি মূলত তার বাবা-মায়ের চোখের একটি চমৎকার সংমিশ্রণ। তার বাবার চোখ বাদামী, মায়ের নীল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category