• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
Headline
অর্থনৈতিক অনিশ্চয়তায়ও কারা টিকিয়ে রেখেছেন বিলাসপণ্যের বাজার বাজুসের সিদ্ধান্ত: নতুন অলংকার কিনতে ক্রেতাদের আলাদা করে মজুরি দিতে হবে ঋণ-আমানতের সুদ ব্যবধান কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানছে না অধিকাংশ ব্যাংক জুলাই-সেপ্টেম্বরে তৈরি পোশাকের নিট রপ্তানি আয় ১১.২ শতাংশ নতুন নতুন প্রকল্প ব্যয় বাড়ছে , তবে আয় বাড়ছে না ২৮ বছর পর ওয়েনের কীর্তি ছুঁলেন ১৮ বছরের এনগুমোহা এবার এএফসির শাস্তি, আপিলের অবস্থা জানেন না আল আমিন ৩১২ বল খেললেন ফিলিপস-মিচেল, ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে ‘বিন্দুমাত্র সন্দেহ নেই’ ভিলিয়ার্সের অলিম্পিক সোনার পদকে সোনা কতটুকু

৩ ফুট খোলা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

Reporter Name / ৭৬ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

প্রভাত সংবাদদাতা, রাঙামাটি: কাপ্তাই হ্রদের পানির স্তর দ্রুত বাড়তে থাকায় কাপ্তাই বাঁধের জলকপাট (স্পিলওয়ে গেট) তিন ফুট পর্যন্ত খুলে দিয়েছে কর্তৃপক্ষ। কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, শনিবার রাতে ১৬টি স্পিলওয়ে গেট ছয় ইঞ্চি থেকে বাড়িয়ে এক ফুট পর্যন্ত খোলা হয়। এবং আজ সকালে আরও দুই ফুট বাড়িয়ে মোট তিন ফুট পর্যন্ত খোলা হয়েছে। এতে কাপ্তাই হ্রদ থেকে প্রতি সেকেন্ডে প্রায় ৫৮ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে।
কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী মাহমুদ হাসান জানান, হ্রদের পানির স্তর ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে ধাপে ধাপে গেটগুলো খোলা হয়েছে। বর্তমানে কাপ্তাই হ্রদে পানির স্তর ১০৬.২২ এমএসএল পর্যন্ত রয়েছে। তবে পানি বৃদ্ধির হার কমতে শুরু করেছে। পানির স্তর ১০৫ এমএসএল পর্যন্ত নেমে এলে গেট খোলার পরিমাণও কমিয়ে আনা হবে। বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট থেকে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তিনি আরও বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার বেশকিছু নিচু এলাকায় পানি উঠতে শুরু করেছে। যাতে এসব এলাকার বাসিন্দারা বন্যা কবলিত না হয় এবং বাঁধের ওপর চাপ না থাকে তাই বাঁধ থেকে পানি নিষ্কাশন করা হচ্ছে। পানির স্তর কমে গেলে পানি নিষ্কাশনের পরিমাণও কমানো হবে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গেট তিন ফুট পর্যন্ত খোলার ফলে কাপ্তাই হ্রদ থেকে প্রতি সেকেন্ডে প্রায় ৫৮ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হচ্ছে। এর আগে গতকাল রাত ৮টার দিকে ১৬টি স্পিলওয়ে গেট ছয় ইঞ্চি করে খোলা হয়। এতে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি বের হতে থাকে। পরে হ্রদের পানির স্তর ও চাপ বাড়তে থাকায় রাত ১০টা ৩৫ মিনিটের দিকে গেট খোলার পরিমাণ দ্বিগুণ করে এক ফুট করা হয়। সর্বশেষ আজ সকাল ১০টায় দুই ফুট বাড়িয়ে গেট মোট তিন ফুট খোলা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category