• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
Headline
সুস্থ সংস্কৃতির মাধ্যমে ভেদাভেদহীন শান্তিময় বাংলাদেশ গড়া হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী ‘হিটুর ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আমার মনে শান্তি নেই’: নিহত আছিয়ার মা পিরোজপুরে বসতঘরে আগুন, ব্যক্তিগত বিরোধের অভিযোগ নজরুল বিশ্ববিদ্যালয়ে নবম ট্রেজারারের যোগদান নেপাল-তিব্বতে নিহত বেড়ে প্রায় ৮০০, নিখোঁজ ছাড়াল ৩ হাজার লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের যুক্তরাষ্ট্র–ইরান পাল্টাপাল্টি হামলা, হরমুজে দিনে চলছে মাত্র ৫ জাহাজ ইরানের সঙ্গে লেনদেন, আরও একটি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র বাজপাখির ছানার দাম ৫ কোটি টাকা যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যা : ১৫ জন নিখোঁজ

হামজা চৌধুরীর দলবদল, যাচ্ছেন শেফিল্ড ইউনাইটেডে

Reporter Name / ১০ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

প্রভাত স্পোর্টস: হামজা চৌধুরীর দলবদল নিয়ে এত দিন আলোচনায় ছিল ডার্বি কাউন্টির নাম। সবকিছু ঠিকঠাকই এগোচ্ছিল বলে খবর। কিন্তু শেষ মুহূর্তে এসে দৃশ্যপট বদলে গেছে। ডার্বি নয়, বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরী যাচ্ছেন তাঁর পুরোনো ক্লাব শেফিল্ড ইউনাইটেডে।
লেস্টার সিটির সঙ্গে হামজার স্থায়ী দলবদলের ব্যাপারে শেফিল্ড ইউনাইটেড সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম। ২৮ বছর বয়সী এই ফুটবলার এখন চ্যাম্পিয়নশিপের দলটির মেডিক্যালের অপেক্ষায়। এরপর বাকি থাকবে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করা।
গত মৌসুমের দ্বিতীয়ার্ধে শেফিল্ডে ধারে খেলেছিলেন হামজা। চ্যাম্পিয়নশিপে ক্লাবটির হয়ে ১৯ ম্যাচ খেলেছেন, যার ১৬টিতেই ছিলেন শুরুর একাদশে। তাঁর দলকে প্লে-অফ ফাইনালেও তুলতে সাহায্য করেছিলেন হামজা। তবে ফাইনালে সান্দারল্যান্ডের কাছে হেরে প্রিমিয়ার লিগে ফেরা হয়নি শেফিল্ডের।
৭ বছর বয়সে লেস্টার সিটির একাডেমিতে যোগ দেওয়া এই মিডফিল্ডারের মূল দলে অভিষেক ২০১৭ সালে, যদিও তার আগে ধারে খেলেন বার্টন অ্যালবিয়নে। লেস্টার সিটি এখন ইংলিশ ফুটবলের তৃতীয় স্তর লিগ ওয়ানে খেলে। চলতি মাসে লিগের প্রথম তিন ম্যাচে মাঠেও নেমেছেন। তবে গত সপ্তাহে ইপসউইচ টাউন ও এমকে ডনসের বিপক্ষে দলের স্কোয়াডে রাখা হয়নি তাঁকে। লেস্টারের কোচ রাসেল মার্টিনও ইঙ্গিত দিয়েছিলেন, দলবদলের সম্ভাবনার কারণেই হামজাকে বাইরে রাখা হয়েছে।
এবার সেই দলবদলই বাস্তব হচ্ছে। লেস্টারের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬৬ ম্যাচ খেলেছেন হামজা। এ ছাড়া ধারে খেলেছেন বার্টন ও ওয়াটফোর্ডে।
শেফিল্ডে হামজার ফেরার পেছনে আছে দলটির প্রথম পছন্দের রাইটব্যাক ফেমি সেরিকির চোটও। হামজার একাধিক পজিশনে খেলতে পারার দক্ষতা শেফিল্ডের জন্য বাড়তি সুবিধা। মিডফিল্ডের পাশাপাশি রাইটব্যাকেও খেলতে পারেন তিনি। ফলে চোটের কারণে তৈরি হওয়া সমস্যারও একটি সমাধান দেখছে ক্রিস ওয়াইল্ডারের দল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category