• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
Headline
অর্থনৈতিক অনিশ্চয়তায়ও কারা টিকিয়ে রেখেছেন বিলাসপণ্যের বাজার বাজুসের সিদ্ধান্ত: নতুন অলংকার কিনতে ক্রেতাদের আলাদা করে মজুরি দিতে হবে ঋণ-আমানতের সুদ ব্যবধান কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানছে না অধিকাংশ ব্যাংক জুলাই-সেপ্টেম্বরে তৈরি পোশাকের নিট রপ্তানি আয় ১১.২ শতাংশ নতুন নতুন প্রকল্প ব্যয় বাড়ছে , তবে আয় বাড়ছে না ২৮ বছর পর ওয়েনের কীর্তি ছুঁলেন ১৮ বছরের এনগুমোহা এবার এএফসির শাস্তি, আপিলের অবস্থা জানেন না আল আমিন ৩১২ বল খেললেন ফিলিপস-মিচেল, ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে ‘বিন্দুমাত্র সন্দেহ নেই’ ভিলিয়ার্সের অলিম্পিক সোনার পদকে সোনা কতটুকু

ফেনীতে ভারতীয় শাড়ি-লেহেঙ্গা ও ৩০ কেজি গাঁজা জব্দ

Reporter Name / ৮৬ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, ফেনী: ফেনীর সীমান্ত ও উপজেলা পর্যায়ে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা এবং গাঁজা উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিজিবি ফেনী ব্যাটালিয়নের একটি দল ছাগলনাইয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৩০ কেজি ভারতীয় গাঁজা আটক করেছে। জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনি কার্যক্রমের জন্য স্থানীয় থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্তে চোরাচালান, মাদক, অবৈধ অনুপ্রবেশ ও অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ ও তৎপর রয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এই কঠোর নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অন্যদিকে, সোমবার (৩১ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে ফুলগাজী পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর শ্রীপুর কেরানির বাড়ি এলাকার ইয়ামিনের ভাড়া ঘরে তল্লাশি চালিয়ে অবৈধভাবে আনা ২১৮টি ভারতীয় শাড়ি ও ১২টি লেহেঙ্গা জব্দ করা হয়।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিন মিয়া জানান, এ ঘটনায় ওই এলাকার মৃত জয়নাল আবেদিনের ছেলে নুর আলমকে (৩৫) আসামি করে মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category