• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
Headline
বদলেছে পাতায়া, তারপরও আসছে ইউএসএস আব্রাহাম লিংকন-এর প্রায় পাঁচ হাজার সেনাসদস্য ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ২০২৭ শিক্ষাবর্ষের অষ্টম-নবম শ্রেণির বই কিনতে ৭৩৯ কোটি টাকা অনুমোদন ভর্তুকি মূল্যে বিক্রি করতে ৪৪৫ কোটি টাকার তেল-ডাল কিনছে সরকার মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র বাড়লো সয়াবিন তেলের দাম, কমলো এলপিজির দাম যানজট কমাতে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন শ্রদ্ধা ও সার্বভৌমত্বের ভিত্তিতে ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে যাবে: স্পিকার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী

যেকোনও জোটে অংশগ্রহণে দেশের স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত: শামা ওবায়েদ

Reporter Name / ১৩ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: বাংলাদেশ যেকোনও বহুপক্ষীয় জোটে অংশগ্রহণ করার আগে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, “কোন প্যাক্টে যুক্ত হলে বাংলাদেশের মানুষের সুবিধা, সেটা আগে চিন্তা করা হবে।” মক্কা প্যাক্টে যোগদানের বিষয়ে তিনি বলেন, “এখনও আনুষ্ঠানিকভাবে কোনও আমন্ত্রণ আমরা পাইনি। দেখা যাক, এটা তো উন্মুক্ত আছে, পর্যালোচনা হবে, সময় লাগবে।” মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আইপিইউ মহাসচিবের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
শামা ওবায়েদ বলেন, “বাংলাদেশের এখন যে রাজনৈতিক অবস্থা, গণতান্ত্রিক অবস্থা, সেটা পর্যবেক্ষণ করছেন তারা। বিরোধী দল-সরকারি দলের বিভিন্ন এমপিদের সঙ্গে কথা বলেছেন, নারী এমপিদের সঙ্গে কথা বলেছেন। গতকাল তারা আমাদের জুলাই জাদুঘর ভিজিট করেছেন। তারা মূলত বাংলাদেশে এখন যে এত বছর পরে আবার গণতন্ত্র ফেরত এসেছে, ডেমোক্রেসি এখন খুবই সচল আছে, শক্তিশালী অবস্থায় আছে সেই জায়গাটা দেখার জন্য তারা এসেছেন।”তিনি আরও বলেন, “বৈঠক খুব ভালো হয়েছে। আমরা সরকারের পক্ষ থেকে অঙ্গীকার ব্যক্ত করেছি যে, আমরা আইপিইউ’র সঙ্গে আরও সম্পৃক্ত হতে চাই।” আগামী মাসে ওদের আইপিইউ’র কনফারেন্স অনুষ্ঠিত হবে। সেখানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অংশগ্রহণ করবেন বলে জানান প্রতিমন্ত্রী। এছাড়া বিভিন্ন সংসদ সদস্যরাও এতে অংশ নেবেন বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category