• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

সাড়ে ১২ কোটি পাউন্ডে ম্যানচেস্টার সিটিতেই যাচ্ছেন এনজো ফার্নান্দেজ

Reporter Name / ৫৫ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: আবারও ট্রান্সফার ফির ব্রিটিশ রেকর্ড গড়তে যাচ্ছেন এনজো ফার্নান্দেজ। ২০২৩ সালে রেকর্ড ১০৭ মিলিয়ন পাউন্ডে পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে ইংলিশ ক্লাব চেলসিতে যোগ দিয়েছিলেন ফার্নান্দেজ। গত মৌসুমে ১২৫ মিলিয়ন পাউন্ডে নিউক্যাসল থেকে আলেকসান্দার ইসাককে কিনে সেই রেকর্ড ভাঙে লিভারপুল। এবার সেই রেকর্ড ছোঁয়া ১২৫ মিলিয়ন বা সাড়ে ১২ কোটি পাউন্ডে (প্রায় ২০৭৫ কোটি টাকা) চেলসি থেকে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে দলে নিতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি।
গ্রীষ্মকালীন দলবদলের শেষ দিনে ব্রিটিশ সংবাদমাধ্যম ও বার্তা সংস্থাগুলো জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় দর-কষাকষি শেষে দুই ক্লাব এখন চুক্তির বিষয়ে চূড়ান্ত সমঝোতায় পৌঁছেছে। তারা বলছে শুধু শারীরিক পরীক্ষার (মেডিক্যাল) আনুষ্ঠানিকতা বাকি এই আর্জেন্টাইন তারকার। যুক্তরাজ্যের স্থানীয় সময় রাত ১১টায় (বাংলাদেশে রাত ৪টা) শেষ হবে দলবদল।
চেলসির দায়িত্বে থাকার সময়ে সিটির বর্তমান কোচ এনজো মারেসকার অধীনে খেলেছেন ফার্নান্দেজ। এই গ্রীষ্মে সিটি একাধিক মিডফিল্ডার হারানোর পর মারেসকা ফার্নান্দেজকে নিজের তাঁবুতে পেতে মরিয়া হয়ে উঠেছিলেন। প্রিমিয়ার লিগে ব্রাইটনের বিপক্ষে ৪-৩ গোলের জয় এবং এর আগে কারাবাও কাপে লুটনের বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ের ম্যাচে চেলসি স্কোয়াডে ছিলেন না ফার্নান্দেজ। আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলোর দাবি, ক্লাব ছাড়ার গুঞ্জনের মধ্যে তিনি নিজেই দলে না রাখার অনুরোধ জানিয়েছিলেন।
চলতি দলবদল মৌসুমে এটি সিটির দ্বিতীয়বারের মতো নিজেদের সর্বোচ্চ খরচের রেকর্ড ভাঙার ঘটনা। এর আগে নটিংহাম ফরেস্ট থেকে ১১৬ মিলিয়ন পাউন্ডে এলিয়ট অ্যান্ডারসনকে উড়িয়ে এনেছিল তারা। এই গ্রীষ্মে প্রিমিয়ার লিগে ১০০ মিলিয়ন পাউন্ডের বেশি ফি-তে দলবদল করা চতুর্থ ফুটবলার হলেন এনজো ফার্নান্দেজ। এর আগে চেলসিতে মরগান রজার্স (১১৭ মিলিয়ন পাউন্ড), লিভারপুলে ব্র্যাডলি বারকোলা (১২৩ মিলিয়ন পাউন্ড) এবং সিটিতে অ্যান্ডারসন এই মাইলফলক স্পর্শ করেন। এই গ্রীষ্মে ইতিহাদ স্টেডিয়াম ছেড়েছেন চারজন গুরুত্বপূর্ণ মিডফিল্ডার—৫২ মিলিয়ন পাউন্ডে সৌদি আরবের আল-কাদসিয়ায় তিয়ানি রেইন্ডার্স, ৬৫ মিলিয়ন পাউন্ডে বার্সেলোনায় রদ্রি, ৫২ মিলিয়ন পাউন্ডে নিউক্যাসলে নিকো গঞ্জালেস এবং রিয়াল মাদ্রিদে ফ্রি এজেন্ট হিসেবে যোগ দিয়েছেন বের্নার্দো সিলভা।
শুধু মিডফিল্ডারই নয়, উইঙ্গার সাভিওকে ৭৫ মিলিয়ন পাউন্ডে টটেনহামের কাছে বিক্রি করেছে সিটি। এ ছাড়া ওমর মারমুশের ধারে টটেনহামে যাওয়ার চুক্তি অনুযায়ী আগামী গ্রীষ্মে আরও ৬০ মিলিয়ন পাউন্ড পাবে তারা।
তবে দল গোছাতে খরচও কম করেনি সিটি। লিল থেকে ৮৬ মিলিয়ন পাউন্ডে ১৮ বছর বয়সী মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দি, ৩৪ মিলিয়ন পাউন্ডে ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যালান এলিয়াস এবং তুলনামূলক কম খরচে উইঙ্গার জেরেমি মোঙ্গা ও গোলরক্ষক হেরোনিমো রুলিকে দলে টেনেছে তারা। এভারটনের উইঙ্গার ইলিমান এনদিয়ায়ের জন্য ৬৫ মিলিয়ন পাউন্ড পর্যন্ত খরচ করার সমঝোতা হওয়ায় চলতি গ্রীষ্মে সিটির মোট খরচের অঙ্কটা আরও বড় হতে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category