• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
Headline
ফিলিপাইনে সোনার ব্যাটন চাইলেন ট্রাম্প, কেন দেয়া হয়নি জানাল সেনাবাহিনী ইরানে গায়িকা ও তাঁর দলের সদস্যদের বেত্রাঘাত অস্ত্রবাহী স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি রাশিয়ার হুমকি মোকাবিলার ঘোষণা ন্যাটোর শেফ থেকে এনভিডিয়ার শীর্ষ কর্মকর্তা, জেনসেন হুয়াংয়ের মেয়ে নিজ পদে এনভিডিয়ায় ফিরেছেন জেনসেন হুয়াং ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা করবে জাপান, যাত্রীদের খরচ কত বাড়বে ৪ মাসে ৮ হাজার ৬৪৯ টন প্রাণিজ পণ্য রপ্তানি, আয় ৩০৯ কোটি টাকা গ্যাস ও কনডেনসেট বিক্রি করে বিজিএফসিএলের মুনাফা ১৪৮ কোটি টাকা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার

হরমুজ দিয়ে বাংলাদেশের এলএনজিবাহী জাহাজ চলাচলে অসুবিধা হবে না: ইরানের রাষ্ট্রদূত

Reporter Name / ৫৮ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের এলএনজি বহনকারী জাহাজ চলাচলে কোনো রকমের অসুবিধা হবে না। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ইরানের রাষ্ট্রদূত। তিনি উল্লেখ করেন, হরমুজ প্রণালি বন্ধ হয়েছে ইরানে মার্কিন হামলার পর।
পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক একটি প্রতিরক্ষা চুক্তি করেছে। এটির নাম ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’। চুক্তিটিকে তেহরান ইতিবাচক হিসেবে দেখে বলে জানান ইরানের রাষ্ট্রদূত। তিনি বলেন, চুক্তিটি নিয়ে তাঁরা কোনোভাবেই শঙ্কিত নন। এই চুক্তি প্রমাণ করে, ইসলামিক দেশগুলোর নিরাপত্তার জন্য নিজেদের ওপরই নির্ভর করতে হবে। জলিল রহিমি জাহানাবাদি বলেন, যুদ্ধ চলাকালে ইরান শুধু যুক্তরাষ্ট্র ও তাদের সমর্থন করা দেশগুলোর সামরিক স্থাপনায় ‘অপারেশন’ চালিয়েছে। ইরান প্রত্যাশা করে, আরব দেশগুলো মার্কিন ঘাঁটি সরিয়ে দেবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category