• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
Headline
ইয়েমেনে হুথিদের স্থাপনা লক্ষ্য করে একযোগে ১৩টি বিমান অভিযান সেনাবাহিনীর কেপ ভার্দেতে বাস খাদে পড়ে ২৫ শিশু-কিশোর নিহত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত: ইন্দোনেশিয়ায় বন্ধ ৮ বিমানবন্দর ট্রাম্পের ম্যাপে নিউ মেক্সিকো হয়ে গেল ‘নিউ আমেরিকা’ পাঠ্যবই থেকে ‘ফিলিস্তিন’ শব্দ বাদ দিতে বলা ব্লেয়ারই এখন গাজার শান্তি পর্ষদে জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় জয়ের পথে কট্টরপন্থী এএফডি বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৬ বিলিয়ন ডলার অর্থনৈতিক মন্দাভাবের মধ্যেও মুনাফায় কেন্দ্রীয় ব্যাংকের কৃষি ঋণ বিতরণ বাড়লেও আদায়ে বড় ধরনের ধাক্কা খাচ্ছে ব্যাংকিং খাত জরুরি রক্ষণাবেক্ষণে সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ

সোনাইমুড়ীতে মামলা দিয়ে বৃদ্ধকে হয়রানির অভিযোগ

Reporter Name / ৩৫ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাহফুজুর রহমান, নোয়াখালী : জায়গা জমি সংক্রান্ত মামলার বাদীকে আদালতে মিথ্যা মামলা দায়ের করে হয়রানির অভিযোগ উঠেছে পাখি বেগম (৪০) নামে এক মহিলার বিরুদ্ধে।ওই মহিলা আমিশাপাড়া ইউনিয়নের মানিক্যনগর গ্রামের বহু ভুক্তভোগীর বিরুদ্ধে বিভিন্ন অজুহাতে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার ৪ সেপ্টেম্বর সরেজমিনে গেলে এমন তথ্য তুলে ধরেন এলাকাবাসী ও ভুক্তভোগীরা।
জানা যায়, উপজেলার মানিক্য নগর গ্রামের মৃত তরিকুলার ছেলে শামসুল আলম (৬৫)গংদের সাথে একই বাড়ির মোহাম্মদ আলী ছেলে জামাল গংদের সাথে জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এই নিয়ে বিজ্ঞ আদালতে দেওয়ানী ও খতিয়ান সংশোধনের তিনটি মামলা চলমান রয়েছে। ওই বিরোধকৃত সম্পত্তি থেকে তাদের প্রতিপক্ষরা মাটি কাটছিল। মাটিকাটা বাধা দেয়ায় তাদেরই এক ওয়ারিশ পাখি বেগম( ৪০) কে দিয়ে তুচ্ছ ঘটনার জের ধরে শামসুল আলমের বিরুদ্ধে আদালত একটি মামলা করেন। এ মামলায় বিজ্ঞ আদালত বিবাদীকে জেল হাজতে প্রেরণ করে।
স্থানীয় প্রতিবেশীরা জানান, শামসুল আলম গংদের সাথে জায়গা জমির বিরোধ চলছে। এনিয়ে বিজ্ঞ আদালতে মামলাও চলমান রয়েছে।পাখি বেগম গংরা এলাকায় মামলা বাজ হিসেবে পরিচিত। এদের মিথ্যা মামলায় অনেকেই হয়রানি শিকার হচ্ছে।
সোনাইমুড়ী থানার ওসি কবির হোসেন বলেন, এদের উভয়ের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category