• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
Headline
ইয়েমেনে হুথিদের স্থাপনা লক্ষ্য করে একযোগে ১৩টি বিমান অভিযান সেনাবাহিনীর কেপ ভার্দেতে বাস খাদে পড়ে ২৫ শিশু-কিশোর নিহত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত: ইন্দোনেশিয়ায় বন্ধ ৮ বিমানবন্দর ট্রাম্পের ম্যাপে নিউ মেক্সিকো হয়ে গেল ‘নিউ আমেরিকা’ পাঠ্যবই থেকে ‘ফিলিস্তিন’ শব্দ বাদ দিতে বলা ব্লেয়ারই এখন গাজার শান্তি পর্ষদে জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় জয়ের পথে কট্টরপন্থী এএফডি বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৬ বিলিয়ন ডলার অর্থনৈতিক মন্দাভাবের মধ্যেও মুনাফায় কেন্দ্রীয় ব্যাংকের কৃষি ঋণ বিতরণ বাড়লেও আদায়ে বড় ধরনের ধাক্কা খাচ্ছে ব্যাংকিং খাত জরুরি রক্ষণাবেক্ষণে সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ

চীনে প্রবল বর্ষণে ভেঙে পড়ল নদীর বাঁধ, নিখোঁজ বহু

Reporter Name / ৩২ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত ডেস্ক: তাইফুন (ঘূর্নিঝড়) সাউদেলের প্রভাবে প্রবল বর্ষণে চীনের দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ ফুজিয়ানের চেংজিয়াংয়ের পুতিয়ান শহরের একটি বাঁধ ভেঙে গেছে। এতে নিখোঁজ হয়েছেন ওই শহরের বহুসংখ্যক মানুষ।
পুতিয়ান শহরটি মুলান নদীর তীরে অবস্থিত। তাইফুন সাউদেলের প্রভাবে ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর থেকে ভারী বর্ষণ শুরু হয় চেংজিয়াংয়ে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে মুলান নদীর বাঁধ ভেঙে গিয়ে বিপুল পরিমাণ পানি পুতিয়ানে ঢুকে পড়ে এবং শহরের বিশাল এলাকা রীতিমতো ভেসে যায়।
আকস্মিক এই বন্যা বিপর্যয়ের পরের দিন শুক্রবার পুতিয়ান শহরের এক প্রশাসনিক কর্মকর্তা চীনের সরকারি বার্তাসংস্থা সিনহুয়াকে বলেন, “বহুসংখ্যক মানুষ নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের সঠিক সংখ্যা এখনও আমাদের কাছে স্পষ্ট নয়। এছাড়া বন্যায় শতাধিক বাড়িঘর সম্পূর্ণ ভেঙে পড়েছে।”ওই কর্মকর্তা আরও জানান, পুতিয়ানের বন্যা কবলিত বিভিন্ন এলাকা থেকে ইতোমধ্যে ১ হাজার ২৬০ জনকে উদ্ধার করে ৩০টি সরকারি দুর্যোগ আশ্রয়শিবিরে রাখা হয়েছে।
শনিবার থেকে যদিও বৃষ্টির তেজ খানিকটা কম, কিন্তু ফুজিয়ান প্রদেশের আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে শিগগিরই পরিস্থিতি উন্নতির কোনো বার্তা পাওয়া যায়নি। আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আগামী আরও অন্তত চারদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে পুতিয়ান ও সংলগ্ন এলাকাগুলোতে। সিনহুয়াকে ওই প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীবাহিনীকে সর্বোচ্চ মাত্রায় তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র : আনাদোলু এজেন্সি


আপনার মতামত লিখুন :
More News Of This Category