• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
Headline
ইসরায়েলে সমন্বিত হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান মস্কোয় পুতিনের সঙ্গে কী আলোচনা হলো ট্রাম্পের দূতদের হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের চাপে পিছু হটবে না ইরান মাদকসংক্রান্ত অপরাধে মিসরের জনপ্রিয় নারী টিভি উপস্থাপকসহ ১২ জনের ফাঁসির আদেশ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর বন্ধ ইন্দোনেশিয়ার প্রধান বিমানবন্দর যুক্তরাষ্ট্রের হামলার পর ওমান উপসাগরে ডুবে গেলো ইরানের তেলবাহী ট্যাংকার যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজসহ ছয় জাহাজে হামলা বিপ্লবী গার্ডের এনবিআর আন্দোলনে শাস্তি পাওয়া ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ গাবতলী-দাশেরকান্দি রুটের মেট্রো প্রকল্প উঠছে একনেকে ঋণ পরিশোধের ঝুঁকি কমাতে বন্ড পুনঃক্রয় কার্যক্রম চালুর পরামর্শ আইএমএফ ও বিশ্বব্যাংকের

মেজর লিগ সকারে বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভানের আরেকটি রেকর্ড

Reporter Name / ১৩ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: আগের ম্যাচে মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাসে সর্বকনিষ্ঠ (১৬ বছর ৩৩৬ দিন) ফুটবলার হিসেবে টানা চার ম্যাচে গোলে অবদানের রেকর্ড গড়েছিলেন কাভান সুলিভান। বাংলাদেশি বংশোদ্ভুত এই ফুটবলার আরেকটি ইতিহাসের পাতা দখল করেছেন। সিএফ মন্ট্রিলকে হারানোর ম্যাচে গোল করে প্রথম কোনো ‘টিনেজার’ হিসেবে টানা পঞ্চম ম্যাচে গোলে অবদান রাখলেন কাভান।
এমএলএসের ম্যাচটিতে রবিবার মন্ট্রিলের বিপক্ষে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে ৫৭ মিনিটে প্রথম গোলটি করেন ড্যানলে জিন জ্যাকেস। এরপর ৭৫ মিনিটে কাভান সুলিভানের গোলে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে ফিলাডেলফিয়া। ১৬ বছর বয়সী এই মার্কিন ফরোয়ার্ডের দ্বিতীয় গোলটি এখন আলোচনার কেন্দ্রে।
প্রথমে ফিলাডেলফিয়ার এক ফুটবলার বক্সে ঢুকে শট নেওয়ার আগে মন্ট্রিলের আগুয়ান গোলরক্ষকের কাছে পরাস্ত হন। পেছন থেকে দৌড়ে এসে এক শটেই বল জালে জড়ান কাভান সুলিভান। একাধিক প্রতিপক্ষের বাধা এড়াতে তিনি সফল হয়েছেন। এর মধ্য দিয়ে চলতি মৌসুমে ফিলাডেলফিয়ার হয়ে চতুর্থ গোল করলেন কাভান।
চলতি মৌসুমে ৪ গোল ও ৭ অ্যাসিস্ট নিয়ে মোট ১১ গোলে অবদান রাখলেন চার ‘সুলিভান ব্রাদার্স’-এর সর্বকনিষ্ঠ ভাই কাভান। যা এমএলএসে ১৬ বা এর কম বয়সী (টিনেজার) ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০০৫ সালে ফ্রেড্ডি আদু ‘টিনেজার’ ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ ১০ গোলে (৪ গোল ও ৬ অ্যাসিস্ট) অবদান রেখেছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category