• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
Headline
ইয়েমেনে হুথিদের স্থাপনা লক্ষ্য করে একযোগে ১৩টি বিমান অভিযান সেনাবাহিনীর কেপ ভার্দেতে বাস খাদে পড়ে ২৫ শিশু-কিশোর নিহত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত: ইন্দোনেশিয়ায় বন্ধ ৮ বিমানবন্দর ট্রাম্পের ম্যাপে নিউ মেক্সিকো হয়ে গেল ‘নিউ আমেরিকা’ পাঠ্যবই থেকে ‘ফিলিস্তিন’ শব্দ বাদ দিতে বলা ব্লেয়ারই এখন গাজার শান্তি পর্ষদে জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় জয়ের পথে কট্টরপন্থী এএফডি বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৬ বিলিয়ন ডলার অর্থনৈতিক মন্দাভাবের মধ্যেও মুনাফায় কেন্দ্রীয় ব্যাংকের কৃষি ঋণ বিতরণ বাড়লেও আদায়ে বড় ধরনের ধাক্কা খাচ্ছে ব্যাংকিং খাত জরুরি রক্ষণাবেক্ষণে সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ

‘প্রতারণা করায় হেরেছেন’, রোনালদোকে প্রতিপক্ষ দলের খোঁচা

Reporter Name / ৪ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: আল ইত্তিহাদের বিপক্ষে নিজেদের সর্বশেষ ম্যাচে চলতি মৌসুমে নিজেদের প্রথম হার দেখেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। ২-১ গোলে হারের ম্যাচটিতে প্রতিপক্ষের এক ফুটবলারের ওপর পর্তুগিজ তারকার ‘গোয়েন্দাগিরি’র একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। যা নিয়ে খোঁচা দিতে ছাড়েনি আল ইত্তিহাদ।
ম্যাচের মাঝে ইত্তিহাদের পর্তুগিজ মিডফিল্ডার দানিলো পেরেইরা ট্যাকটিকাল নির্দেশনার একটি কাগজ হাতে নিয়ে দেখছিলেন। নিজেদের ডাগআউট থেকে পাওয়া সেই কাগজের প্রতি তীব্র কৌতূহল ছিল প্রতিপক্ষ তারকা রোনালদোরও। চুপি চুপি এগিয়ে এসে পেছন থেকে সেটি দেখার চেষ্টা করেন। কিন্তু ধরা পড়ে যান। দুজনেই পরিস্থিতি হালকা করেছেন হাসি দিয়ে।
সেই মুহূর্তের একটি স্থিরচিত্র নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে ইত্তিহাদ। যেখানে পর্তুগিজ তারকাকে খোঁচা দিয়ে তারা লিখেছে, ‘প্রতারণা করেও হেরে যাওয়া।’ প্রতিপক্ষের গোপন কৌশল জেনে নেওয়ার চেষ্টাকেই যে ইঙ্গিত দেওয়া হয়েছে তা সহজেই অনুমান করা যায়।
রোনালদোর জন্য এই ম্যাচটি ছিল ২০২৬-২৭ মৌসুমে শুরুর একাদশে খেলা তৃতীয় ম্যাচ। এর আগের দুটি ম্যাচে শেষ মুহূর্তে বদলি খেলোয়াড় হিসেবে নামার পর পুরো ৯০ মিনিট খেলার প্রথম সুযোগও এটি। তবে আল-ইত্তিহাদ তার উপস্থিতিতে পুরোপুরি রাঙাতে দেয়নি। পর্তুগিজ এই তারকার পারফরম্যান্সও অবশ্য ম্যাচের গতিপথ পাল্টানোর মতো যথেষ্ট ছিল না, পুরো ম্যাচে মাত্র ১৬ বার বল স্পর্শ করে তিনি লক্ষ্যে দুটি শট নিতে সক্ষম হন। প্রসঙ্গত, মৌসুমে প্রথম হার দেখলেও সৌদি প্রো লিগে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আল নাসর। ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আল হিলাল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category