• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
Headline
প্রচলিত শিক্ষাব্যবস্থায় প্রত্যাশিত ফলাফল অর্জন সম্ভব হয়নি : ববি হাজ্জাজ সরকার মুখে ‘সবার আগে বাংলাদেশ’ বললেও কাজে দেখি ‘সবার পরে বাংলাদেশ : আনু মুহাম্মদ আমি মাঝেমধ্যেই চলে আসবো, কেউ জানতে পারবেন না: আফরোজা খানম হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলেই মিলবে দুই লাখ টাকা পর্যন্ত পুরস্কার উগ্রবাদ-সহিংসতা মোকাবিলায় গবেষণা কাজে লাগানোর আহ্বান ইউজিসি চেয়ারম্যানের শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কোটি কোটি টাকা অনিয়মের অভিযোগ রয়েছে: ডা. তাহের বাগবিতণ্ডার জেরে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে মনে হয় আমিই একমাত্র অপরাধী, মিডিয়া ট্রায়াল বন্ধ চাই: জিয়াউল আহসান সরকারবিরোধী মতপ্রকাশ করলেই ধরে আনার সংস্কৃতি থেকে বের হতে হবে: রিজভী

ইউপি নির্বাচন কয়েক ধাপে হবে : ইসি সচিব

Reporter Name / ৯ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপজেলা ভিত্তিক হবে। এক্ষেত্রে একটি উপজেলায় যতগুলো ইউনিয়ন আছে সেগুলো একই সঙ্গে হবে। সোমবার (৭ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
তিনি বলেন, ইউপি নির্বাচন কয়েক ধাপে হবে। এক্ষেত্রে পাঁচ নাকি ছয় ধাপে হবে, তা এখনো ঠিক হয়নি। তবে আমি এটুকু বলতে পারি উপজেলাভিত্তিক নির্বাচন হবে। এক্ষেত্রে একটি উপজেলায় যতগুলো ইউনিয়ন আছে সেগুলো একই সঙ্গে হবে। এক উপজেলার কয়েকটি ইউনিয়ন একসঙ্গে হলো, বাকিগুলো অন্য ধাপে হলো তাহলে একটা বিশৃঙ্খলা হয়ে যাবে। তাই একইসঙ্গে এক উপজেলার সবগুলোতে নির্বাচন হবে। তফসিল ঘোষণার বিষয়ে তিনি বলেন, এ বিষয়টি কমিশন নির্ধারণ করবেন। এটি আমি জানি না।
স্থানীয় নির্বাচনের বিধিমালা নিয়ে ইসি সচিব বলেন, পোস্টার থাকবে না যতটুকু জানি। এছাড়াও কিছু পরিবর্তন এসেছে যেগুলো দেখে বলতে হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category