• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
Headline
‘মেরে ফেলার হুমকি পেয়েছি’—বরখাস্তের ৪ দিন পর বাংলাদেশ কোচের বিস্ফোরক দাবি কাজাখস্তানকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে মেয়েদের জয়ের হ্যাটট্রিক ইউএস ওপেনে সিওনতেকের বিপক্ষে জিতেছেন ঝেং কিনওয়েন ব্রাজিলের বর্তমান দলটিকে নিয়ে কোনো আশার আলো দেখা যাচ্ছে না বিবাহ বিচ্ছেদের ভয়ে ভারতের কোচ হতে চান না আশিষ নেহরা সাফ গেমসে অংশ নিতে পাকিস্তানে যাবে ভারত এমবাপের ব্যালন ডি’অর জয়ের দাবি ‘ছেলেমানুষি ও করুণ বিলাপ’ ইতালিতে হামলা ও হেনস্তার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন কাঁদালো আবুল হায়াতের ‘সাড়ে তিন হাত মাটি’ নারী ও শিল্পীদের প্রতি দিন দিন মানুষ নিষ্ঠুর হয়ে যাচ্ছে : পিয়া জান্নাতুল

ইউএস ওপেনে সিওনতেকের বিপক্ষে জিতেছেন ঝেং কিনওয়েন

Reporter Name / ৮ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: আর্থার অ্যাশ স্টেডিয়ামে ম্যাচ শেষে অদৃশ্য বার্তাটা সবাই বুঝে নিলেন। ঝেং কিনওয়েনের বিপক্ষে কোনোভাবেই ৫–০ ব্যবধানে এগিয়ে থাকা যাবে না। এর চেয়ে বিপজ্জনক আর কিছু হতে পারে না!
মেয়েদের এককে তৃতীয় রাউন্ডে এ শিক্ষাই পেয়েছেন ম্যাডিসন কিস। চূড়ান্ত সেটে কিনওয়েনের বিপক্ষে ৫–০ ব্যবধানে এগিয়ে ছিলেন। কিন্তু সেখান থেকে টানা সাতটি গেম জিতে ম্যাচ বের করে নেন প্যারিস অলিম্পিকের এই সোনাজয়ী। সোমবার রাতে একই শিক্ষাই পেলেন ছয়বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন ইগা সিওনতেক।
অষ্টম বাছাই পোলিশ তারকা ঝেংয়ের বিপক্ষে প্রথম সেটে ৫–০ ব্যবধানে এগিয়ে ছিলেন। কিন্তু তারপর যেন ভোজবাজির মতো পাল্টে গেল সবকিছু। পরবর্তী ১৬ গেমের মধ্যে ১৩টি জিতে কোয়ার্টার ফাইনালে ইয়েলেনা রিবাকিনার মুখোমুখি হওয়া নিশ্চিত করেন ঝেং। টানা দুই ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানোর পথে সিওনতেকের বিপক্ষে ঝেং জিতেছেন সরাসরি সেটে (৭–৫, ৬–৩)।
মেয়েদের চতুর্থ রাউন্ডে অন্য ম্যাচে চারবারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন নাওমি ওসাকাকে ৬–১, ৬–৪ গেমে হারিয়ে শেষ আটে ওঠেন র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় রিবাকিনা। এ বছর অস্ট্রেলিয়ান ওপেনজয়ী কাজাখস্তানের এই তারকা ক্যারিয়ারে প্রথমবারের মতো ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে ওঠার পথে নিশ্চয়ই বুঝে গেছেন, শেষ চারে ওঠার লড়াইয়ে ঝেংয়ের বিপক্ষে আর যা–ই হোক কোনো সেটেই ৫–০ ব্যবধানে এগিয়ে থাকা যাবে না।
কারণ, এ একই স্কোরলাইন থেকে ম্যাচ শেষে আর্থার অ্যাশ স্টেডিয়াম ছাড়ার সময় জল টলমল করছিল সিওনতেকের চোখে। দুই বছর আগে প্যারিস অলিম্পিকের ফাইনালেও ঝেংয়ের সঙ্গে পারেননি, পারলেন না ইউএস ওপেনেও। ২০২১ সালের পর এই প্রথম কোনো গ্র্যান্ড স্লাম ট্রফি ছাড়াই বছর শেষ করতে যাচ্ছেন সিওনতেক। প্রথম কোয়ালিফায়ার হিসেবে গ্র্যান্ড স্লামে তাঁকে হারানোর পর ঝেংয়ের উপলব্ধি, ‘শনিবারের মতো আজও ০–৫ থেকে ঘুরে দাঁড়ানোটা কেবল ভাগ্যের জোর হতে পারে না। আমি শুধু পয়েন্ট ধরে ধরে খেলেছি।’
ঝেং জানান, প্রতিটি পয়েন্ট ধরে খেলার পথে র‍্যালিতে এতটাই মগ্ন ছিলেন যে স্কোরলাইনের হিসাব ভুলে গিয়েছিলেন। গত বছর কনুইয়ের অস্ত্রোপচারের পর র‍্যাঙ্কিংয়ে ১২১ নম্বরে নেমে যাওয়া চীনের এই তারকা ২০২১ সালে এমা রাদুকানুর পর প্রথম কোয়ালিফায়ার হিসেবে ইউএস ওপেনের শেষ আটে উঠলেন। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে রিবাকিনা তাঁর বিপক্ষে জিতলে র‍্যাঙ্কিংয়ের শীর্ষেও উঠবেন রাশিয়ায় জন্ম নেওয়া এই কাজাখ তারকা।
তিন বছর আগে ট্রফি জয়ের পর ইউএস ওপেনে এবারই প্রথম কোয়ার্টার ফাইনালে উঠলেন ২২ বছর বয়সী কোকো গফ। সোমবার রাতে যুক্তরাষ্ট্রের উদীয়মান তারকা ইভা জোভিচকে হারিয়ে শেষ আট নিশ্চিত করেন তিনি। চতুর্থ বাছাই গফ ৮০ মিনিটের লড়াইয়ে ৬–১, ৬–৪ গেমে হারান ১৮ বছর বয়সী জোভিচকে। কোয়ার্টার ফাইনালে গফের মুখোমুখি হবেন ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন ও ৫ নম্বর বাছাই রাশিয়ার মিররা আন্দ্রেভা। আনাস্তাসিয়া পোটাপোভাকে ৫–৭, ৬–৪, ৬–৩ গেমে হারিয়ে শেষ আটে ওঠেন আন্দ্রেভা।
আর্জেন্টিনার ফ্রান্সিসকো সেরুন্দোলোকে হারিয়ে বেলজিয়ামের প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন আলেক্সান্দার ব্লক্স। অভিষেক আসরে ২৮ নম্বর বাছাই হিসেবে খেলতে আসা ২১ বছর বয়সী ব্লক্স ৬–৩, ৪–৬, ৭–৫, ৭–৫ গেমে ২৪ নম্বর বাছাই সেরুন্দোলোকে হারান। কোয়ার্টার ফাইনালে তাঁর প্রতিপক্ষ পাঁচ সেটের রোমাঞ্চকর লড়াইয়ে যুক্তরাষ্ট্রের ১৪ নম্বর বাছাই লার্নার টিয়েনকে (৭–৫, ৪–৬, ৬–৭ (৬/৮), ৬–১, ৬–৪) হারানো রুশ তারকা কারেন খাচানোভ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category