• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

পানিবন্ধী নাজিরপুর সদর পোস্ট অফিস: গ্রাহকদের দুর্ভোগ

প্রভাত রিপোর্ট / ৪৫৪ বার
আপডেট : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

মো. বাবুল শেখ,পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুর উপজেলা সদর পোস্ট অফিসের রাস্তাটি দীর্ঘদিন ধরে পানিবন্দি থাকার কারণে গ্রাহকদের দুর্ভোগ চরমে উঠেছে। রাস্তাটির দু-পাশে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে থাকার কারণে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে জনসাধারণ। চিঠি ছাড়াও বিদেশ অথবা দেশে আপন জনের কাছে টাকা পাঠাতে একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম এটি। বর্তমান বিশ্বায়নের যুগে ই-মেইল, অনলাইন আর মোবাইল ব্যাংকিংয়ের সুবাদে এই পোস্ট অফিসের গুরুত্ব এখন আর নেই বললেই চলে। তবু এখনো এই পোস্ট অফিসে জীবনবীমা, সঞ্চয়পত্রের টাকা জামানত রাখা কিংবা জরুরি কাগজপত্র পাঠাতে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে এই পোস্ট অফিসের গুরুত্ব অপরিহার্য। এসব কারণে এখনো বহু গ্রাহক প্রতিদিন উপজেলা পর্যায়ের পোস্ট অফিসে আসেন তাদের কাঙ্ক্ষিত সেবা পেতে। অথচ এই পোস্ট অফিসের রাস্তাটি সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে। গতকাল সকালে পোস্ট অফিসে সরজমিন গিয়ে দেখা গেছে, অফিসের রাস্তাটি পানিতে নিমজ্জিত।
নোংরা পানিভর্তি রাস্তা দিয়ে গ্রাহক অফিসে যাচ্ছে। এই নোংরা পানির মধ্যে চলাচল করে অফিসিয়াল কাজকর্ম চালাচ্ছে এখানকার কর্মকর্তা-কর্মচারীরা। এ বিষয়ে নাজিরপুর সদরের বাসিন্দা সাঈদ সেখ জানান, আমি পোস্ট অফিসের একজন নিয়মিত গ্রাহক। পোস্ট অফিসের রাস্তাটি পানিবন্দি থাকার কারণে আমার কাজে ব্যাঘাত ঘটছে। উপজেলা সদরের পোস্ট অফিসটির এমন বেহাল দশা আমাকে মর্মাহত করেছে।
নাজিরপুর এল, জি, ই, ডি’র উপ সহকারী প্রকৌশলী মো. আব্দুল গাফফার জানান, বিষয়টি উপজেলার সমন্বয় মিটিংয়ে কয়েকবার আলোচনা হয়েছে। উপজেলা পরিষদ প্রকল্প অনুমোদন করলে আমরা সেটা বাস্তবায়ন করতে পারি বলে জানান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও