• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
Headline
রিকন্ডিশন্ড বৈদ্যুতিক গাড়ি আমদানির সুযোগ চায় বারভিডা জনতা ব্যাংকের ইউএই কার্যক্রম টিকিয়ে রাখতে এক হাজার কোটি টাকা দিল সরকার মাত্র দুইটি ট্রাকে পাওয়া গেল সিগারেট তৈরির কারখানার সব মেশিন ও তামাক জুনিয়র এশিয়া কাপ হকিতে হংকংকে উড়িয়ে শেষ আটে বাংলাদেশের মেয়েরা স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি পোর্তোর বিপক্ষে ২-০ গোলের জয়ে নায়ক আর্লিং হলান্ড কিলিয়ানের নৈপুণ্যের রাতে লাল কার্ড দেখলেন ইথান এমবাপে নারী এশিয়া কাপে সেমিফাইনালে কার বিপক্ষে খেলবে কোন দল ফিফা সভাপতি ও ট্রাম্পের সংযোগ নিয়ে লাখো মানুষের অভিযোগ এই সিনেমা করলে ক্যারিয়ার শেষ হয়ে যাবে তারপরও ‘জিসম’-এ অভিনয় করেন বিপাশা বসু

নারী এশিয়া কাপে সেমিফাইনালে কার বিপক্ষে খেলবে কোন দল

Reporter Name / ৩ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: দেখতে দেখতে শেষ হয়েছে নারী এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা। নিজ নিজ যোগ্যতায় সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে চার দল। ফাইনালে উঠার লড়াইয়ে শক্তিশালী ভারতের বিপক্ষে নামবে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ। অন্য ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান।
এবারের নারী এশিয়া কাপে অংশ নিয়েছে আটটি দল। গ্রুপ ‘এ’ তে রয়েছে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং। তিন ম্যাচ জিতে সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকেই সেরা চারে জায়গা করে নিয়েছে ভারত। ৩ ম্যাচে ৪ পয়েন্ট অর্জন করা পাকিস্তান হয়েছে রানারআপ। অন্যদিকে তিন নম্বরে থাকা থাইল্যান্ডের সংগ্রহ ২ পয়েন্ট। তলানিতে থাকা হংকং কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি।
‘বি’ গ্রুপে তিন ম্যাচের প্রত্যেকটি জিতেছে শ্রীলঙ্কা। ফলে সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে তারা। দুই নম্বরে আছে বাংলাদেশ। তাদের সংগ্রহ ৩ ম্যাচে ৪ পয়েন্ট। আর ২ পয়েন্ট নিয়ে আরব আমিরাত তিনে ও কোনো পয়েন্ট না পাওয়া ইন্দোনেশিয়া চারে অবস্থান করছে।
স্বভাবতই ফাইনালে উঠার লড়াইয়ে চ্যাম্পিয়নরা খেলবে রানারআপ দলগুলোর বিপক্ষে। তাই ফাইনালে উঠতে হলে ভারতকে হারাতে হবে নিগার সুলতানা জ্যোতিদের।
টুর্নামেন্টের প্রথম সেমিফইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামী ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার ম্যাচটি অনুষ্ঠিত হবে। পরের দিন দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে শ্রীলঙ্কা ও পাকিস্তান। এরপর ১৩ সেপ্টেম্বর সেমিফাইনালে বিজয়ী হওয়া দুই দলকে নিয়ে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category