• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম
সামাজিক সুরক্ষা জোরদারে বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি সামান্য বৃষ্টিতেই চরম দুর্ভোগ কুড়িগ্রাম- নাগেশ্বরী- ভুরুঙ্গামারী মহাসড়কে বিশ্বকাপ খেলতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রের ৪টি ইউনিট বন্ধ বিরোধীরা অরাজকতা করলে রাজপথে মোকাবিলার হুঁশিয়ারি বিএনপির রাজশাহীতে কলেজে ঢুকে নারী শিক্ষককে মারধরের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তারা যে–ই হোক ছাড় দেয়া হবে না: অর্থমন্ত্রী উত্তরায় বারে পুলিশের অভিযান, আটক অন্তত ১৪০ জন ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলা, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে, গ্রেপ্তার দাবি দুঃখপ্রকাশ করে যা বললেন ছাত্রদল সভাপতি

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনবিহীন বেকারিকে জরিমানা

প্রভাত রিপোর্ট / ১০৫ বার
আপডেট : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে রাজশাহী মহানগরীতে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ/নবায়ন না করে ‘চানাচুর, বিস্কুট, কেক ও পাউরুটি’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ এবং পণ্যের লেবেলে/মোড়কে অবৈধভাবে বিএসটিআই- এর মানচিহ্ন ব্যবহার করায় সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় অবস্থিত বেঙ্গল বেকারী এন্ড কনফেকশনারী প্রতিষ্ঠানটিকে ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮’ মোতাবেক ১০,০০০/- (দশ হাজার টাকা মাত্র) জরিমানা করা হয় এবং গুণগত মানসনদ প্রাপ্তির পূর্বে সকল প্রকার উৎপাদন ও বিক্রি-বিতরণ বন্ধ রাখতে নির্দেশ প্রদান করা হয়।
রাজশাহী জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট অয়ন ফারহান শামস এর নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। জনস্বার্থে বিএসটিআই, রাজশাহীর এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও