• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

ঘরোয়া ক্রিকেটে ব্যস্ততায় এখনই হচ্ছে না এইচপির ক্যাম্প

Reporter Name / ৯৫ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: ১২ সেপ্টেম্বর থেকে বিসিবির হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিটের অনুশীলন ক্যাম্প হওয়ার কথা ছিল। তবে ঘরোয়া ক্রিকেটে ব্যস্ততা শুরু হতে যাওয়ায় এখনই পুরো স্কোয়াড নিয়ে অনুশীলন করবে না এইচপি। তবে পেসারদের নিয়ে বিশেষ অনুশীলন করাবেন কোচরা।
সবমিলিয়ে এবার ৩০ জনের অধিক ক্রিকেটারের এইচপি ক্যাম্পে থাকার কথা ছিল। সেটি না হওয়ায় এনসিএল লাল বলের টুর্নামেন্ট শুরু হওয়ার আগপর্যন্ত বেশ কয়েকজন পেসারকে নিয়ে অনুশীলন হবে। পেস বোলিং কোচ কলি কলিমোরের অধীনে হবে এই ক্যাম্প। যেখানে থাকবেন ট্রেনার-ফিজিওরা। এ ছাড়া মারিও ভিল্লাভারায়নও থাকবেন।
পেসারদের নিয়ে বিশেষ ক্যাম্প শুরু হবে আগামী শনিবার থেকে। যেখানে রোহানতদৌলা বর্ষণ, ইকবাল ইমন, চৌধুরি রিজওয়ান, আসাদুলহিল গালিব, সফর আলি, আশিকুরজ্জামান, আব্দুল গাফফার সাকলাইন, আনামুল হক এবং রেজাউর রাজাও থাকবেন।
সবমিলিয়ে ১০ থেকে ১২ জন পেসার থাকবেন এই ক্যাম্পে। ক্যাম্প শেষে ক্রিকেটাররা এনসিএলে যোগ দেবেন। পরবর্তীতে আগামী বছরের শুরুতে হওয়ার সম্ভাবনা রয়েছে এইচপির নতুন ক্যাম্প।


আপনার মতামত লিখুন :
More News Of This Category